• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে কৃষক মাঠ স্কুল বাস্তবায়ন সম্পর্কিত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2015   Monday

সোমবার রাঙামাটিতে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) আওতায় কৃষক মাঠ স্কুল বাস্তবায়ন সম্পার্কিত দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি’র যৌথ বাস্তবায়নে ও ড্যানিডার অর্থায়নে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

কৃষি সম্প্রসারন ও হর্টিকালচার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সাখায়াত হোসেন, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী জেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুর রহমান, সিএইচটিডিএফ-ইউএনডিপিটেকনিক্যাল কো-অর্ডিনেটর ফিরোজ ফয়সাল, ডিএফএফএসই জনাব একেএম আজাদ। প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন সিএইচটিডিএফ-ইউএনডিপি’র সিনিয়র মাষ্টার ট্রেইনার বিমল জ্যাতি চাকমা।

স্বাগত বক্তব্য দেন সিএইচটিডিএফ-ইউএনডিপি কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) ডিস্ট্রিক্ট অফিসার সুকিরন চাকমা। কর্মশালায় রাঙামাটির বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা ও কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষানীরা অংশ নেন।

প্রধান অথিতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তিও কৃষি। বিশেষ করে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষ কৃষি নির্ভরের উপর বেঁচে রয়েছে। তিনি আরও বলেন, পার্বত্যাঞ্চলের প্রত্যান্ত এলাকার কৃষকদের হাতিয়ার হিসেবে এই প্রকল্পের কৃষক সহায়তাকারীদের কাজ করতে হবে। সহায়তাকারীদের মাধ্যমে কৃষকদের মাঝে কৃষি বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতাগুলো ছড়িয়ে দিতে হবে। তবেই কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব হবে।

তিনি বলেন, কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য বর্তমান সরকার গ্রহণ করেছেন বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ। আধুনিক প্রযুক্তির ব্যববহার ও সরকারের সুযোগগুলোকে কাজে লাগিয়ে পার্বত্য অঞ্চলে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে পার্বত্য এলাকার কৃষক এবং কৃষির উন্নয়নে উপস্থিত সকলকে নিজেদের জ্ঞান ও মতামতকে কর্মশালায় উপস্থাপনেরও আহ্বান জানান চেয়ারম্যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ