• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Nov 2015   Saturday

বরকলে জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি যৌথভাবে বাস্তবায়নাধীন পার্বত্যাঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের খামার ব্যবস্থাপনায় কৃষক মাঠ স্কুল প্রকল্প শনিবার সরেজমিনে পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান। 

ড্যানিডার সহায়তায় জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি যৌথভাবে পার্বত্যাঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা (২য় পর্যায়) প্রকল্পের আওতায় সমন্বিত খামার ব্যবস্থাপনায় কৃষক মাঠ স্কুল-এর প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
শনিবার সকালের দিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বরকল উপজেলার দুর্গম ধনুবাগ পাড়া সমন্বিত খামার ব্যবস্থাপনায় কৃষক মাঠ স্কুল-এর প্রকল্প পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন জলা পরিষদ সদস্য অংসুই প্রু চৗধুরী, সুবীর চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, সিএইচটিডিএফ-ইউএনডিপি’র কর্মকর্তা কংচাই মারমা, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) এর জেলা কর্মকর্তা সুকিরন চাকমা, বরকল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেনং রাখাইন উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পরিষদ চেয়ারম্যান ভুষনছড়া ইউনিয়নের ধনুবাগ পাড়া উন্নয়ন কমিটির আয়োজিত সভায় যোগদান করেন। এর আগে পরিষদ চেয়ারম্যান বরকলের ছোট হরিণার ২৫ বর্ডার গার্ডের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহাব উদ্দিন ফেরদৌস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি ভুষনছড়া ইউনিয়নের ঠেগামুখ কমিউনিটি ক্লিনিক, ঠেগামুগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, দাইমাচাক্রাসাসনাব্রু বৌদ্ধ বিহার ও ভুষনছড়া ফারুক-ই-আযম (রাঃ) দাখিল মাদরাসা পরিদর্শন করেন।
ধনুবাগ পাড়া উন্নয়ন কমিটির আয়োজিত সংক্ষিপ্ত সভায় পরিষদ চেয়ারম্যান বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর। সে জন্য কৃষির সার্বিক উন্নতি মানেই দেশের উন্নতি। তিনি আরও বলেন, পাহাড় ও হ্রদ বেষ্টিত পার্বত্যাঞ্চলে কৃষির সম্ভাবনা প্রচুর। রাঙামাটির পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি’র এ প্রকল্পের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করেছে।
তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে যেসব কৃষকরা প্রশিক্ষণ গ্রহণ করেছে তারা আধুনিক পদ্ধতিতে নিজেদের কৃষি ফসল উৎপাদনের পাশাপাশি গ্রামের অন্যান কৃষদের কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শ প্রদান করছে। ফলে এ জেলার ফল-ফলাদি এখন দেশের জন্য একটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। ভবিষ্যতে কৃষকরা জেলার চাহিদা পূরন করে বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্্রা অর্জন করবে বলে তিনি প্রত্যাশা করেন ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ