• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে কৃষক মাঠ স্কুল বিষয়ক কৃষক সহায়তাকারীদের নসদপত্র প্রদান

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে কৃষক মাঠ স্কুল বিষয়ক কৃষক সহায়তাকারীদের মৌসুমব্যাপী প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি’র যৌথ বাস্তবায়নে ও ড্যানিডার অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) সমন্বিত খামার ব্যবস্থাপনায়  প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জনাব বৃষ কেতু চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারন ও হর্টিকালচার সেন্টারের আহ্বায়ক ও  জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকম। বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য চানমুনি তংচঙ্গ্যা, সিএইচটিডিএফ-ইউএনডিপি’র কর্মকর্তা বিপ্লব চাকমা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ সাখায়াৎ হোসেন, কৃষি সম্প্রসারন বিভাগের উপ পরিচালক রমনী কান্তি চাকমা ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাবিবুল্লাহ প্রমূখ।

অনুষ্ঠান শেষে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) সমন্বিত খামার ব্যবস্থাপনায়  ১ম, ২য় ও ৩য় ব্যাচ প্রশিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া প্রশিক্ষণে ভালো ফলাফল করায় ৩জনকে স্প্রে মেশিন ও ১০জনকে কৃষি সরঞ্জাম বিতরণ  করা হয়।

প্রসঙ্গতঃ উল্লেখ, জেলার দশ উপজেলার মোট ৮৪জনকে ২০১৪ সালের জুন থেকে ২০১৫সালের অক্টোবর পর্যন্ত বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

প্রধান অতিথির বক্ত্যব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, প্রশিক্ষণের অভিজ্ঞতা ও কৌশলকে কাজে লাগিয়ে নিজেকে আত্ননির্ভরশীল ও সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে। কৃষি বিষয়ে প্রশিক্ষিত জনগোষ্টী সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্প।

তিনি আরও বলেন, পার্বত্যাঞ্চলের চাষাবাদ করার জন্য প্রচুর জায়গা রয়েছে। প্রত্যান্ত এলাকার জনগোষ্ঠীদের খাদ্য উৎপাদনের পাশাপাশি আমিষের চাহিদা পুরণে হাঁস-মুরগী, গরু-ছাগল ও মৎস্য চাষেও উদ্বুদ্ধ করতে হবে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। দেশের মানুষের খাদ্য ঘাঠতি পূরণ করে গত বছর চাল রপ্তানি করছে এ সরকার আর এটি সম্ভব হয়েছে কৃষকদের জন্য। তাই প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে সরকারী বেসরকারীভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করছে সরকার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ