• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে জাতীয় যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2015   Sunday

জাতীয় যুব দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা  যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাঙামাটি পার্বত্য পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)) মোঃ তানভীর আজম ছিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য  চান মুনি তঞ্চঙ্গ্যা। স্বাগত বক্তব্য দেন রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুল্লাহ। আলোচনা সভায় জেলার সরকারি-বেসরকারী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন

 অনুষ্ঠান শেষে জেলা যুব উন্নয়নে সেলাইয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ৩৯জন প্রশিক্ষণার্থীদের মাঝে আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা পরিষদ থেকে সেলাই মেশিন ও যুব  উন্নয়ন থেকে ৪জনকে ২লক্ষ টাকা, ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

এর আগে একটি র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনে যেমন যুবদের বিরাট ভূমিকা ছিল তেমনি বর্তমান সরকারের ভবিষ্যতে দেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে যুবদের ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, যুবরাই দেশের প্রধান চালিকা শক্তি। যুব সমাজকে বাদ দিয়ে দেশ কখনই সামনের দিকে এগিয়ে যাবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

       

ads
ads
আর্কাইভ