• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

বান্দরবানে যুব কর্মসংস্থানে মতবিনিম সভায় বক্তারা
সঠিক পদক্ষেপ ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে পার্বত্য এলাকার যুবশক্তিকে জাতীয় উন্নয়নে কাজে লাগানো সম্ভব

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2015   Wednesday
no

no

কর্মসংস্থানের আরও সম্ভাবনাময় ক্ষেত্র বিশ্লেষন ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বুধবার বান্দরবানে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেছেন, সঠিক পদক্ষেপ ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে পার্বত্য এলাকার যুবশক্তিকে জাতীয় উন্নয়নে কাজে লাগানো সম্ভব। কৃষি, গবাদি পশু পালন, মৎস্য চাষসহ পর্যটন শিল্পে পাহাড়ি এলাকায় ব্যাপক সম্ভাবনা রয়েছে। এখানকার যুব শক্তি বিভিন্ন রকম সরকারি-বেসরকারি প্রশিক্ষণের মাধ্যমে ধীরে ধীরে দক্ষ জনশক্তিতে পরিণত হচ্ছে। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে খুব অল্প সময়ের মধ্যেই পার্বত্য এলাকাকে বেকারত্ব মুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।

স্থানীয় উন্নয়ন সংস্থা তৈমু’র লিডারশিপ ডেভেলাপমেন্ট প্রোগ্রাম (এলডিপি)’র উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ শহিদ উল্লাহ। তৈমু’র লিডারশিপ ডেভেলাপমেন্ট প্রোগ্রাম এর কো-অর্ডিনেটর মিন্টু মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শম্ভু কুমার তঞ্চঙ্গ্যা। সভায় বান্দরবান সদর, সুয়ালক, কুহালং, রাজবিলা ও নোয়াপতং ইউনিয়নের যুব লিডার, কমিউনিটি লিডার, সুশীল সমাজের প্রতিনিধি ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন। সভা সঞ্চালনা করেন এলডিপি’র প্রশিক্ষণ কর্মকর্তা।

অনুষ্ঠানে সুয়ালক এলাকার রহিমা আক্তার কেয়া ও তালুকদার পাড়ার যুব উদ্যোক্তা উচিংনু মারমাকে সফল উদ্যোক্তা হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

মতবিনিময় সভায় বলা হয়, উল্লেখ্য, দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব। এর মধ্যে শতকরা ৮৫ শতাংশ যুব জনগোষ্ঠী মনে করেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বিশেষতঃ পার্বত্য এলাকার যুব পুরুষ ও যুব মহিলারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে বর্তমানে আত্মকর্মসংস্থানমূলক নানা উদ্যোগ গ্রহণ করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ