• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

চাকরী সংক্রান্ত বৈষম্যর বিরুদ্ধে রাঙামাটিতে প্রতিবাদ সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2015   Thursday

টাইমস্কেল গ্রেড বাতিল, উপজেলা পর্যায়ে হস্তান্তরিত বিভাগসমূহের  বেতন ও অন্যান্য  বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়াম্যানের  স্বাক্ষর এবং চাকরী সংক্রান্ত বৈষম্যর  বিরুদ্ধে  বৃহস্পতিবার রাঙামাটিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি,নন নন-ক্যাডার, ফাংশনাল  সার্ভিসেস`র জেলা ও   সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি কৃষি সম্প্রসারন অধদিপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রকৃচি-বিসিএস সমন্বয়  কমিটি,নন নন-ক্যাডার, ফাংশনাল  সার্ভিসেস জেলা  শাখার সভাপতি ও রাঙামাটি কৃষি সম্প্রসারন অধদিপ্তরের উপ-পরিচালক  রমনী কান্তি চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন,প্রকৃচি-বিসিএস সমন্বয়  কমিটি,নন নন-ক্যাডার, ফাংশনাল  সার্ভিসেস জেলা জেলা শাখার সাধারন সম্পাদক এবং রাঙামাটি সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ফরেদৌস  কবির,সংগঠনের  জেলা  শাখার সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র উপজেলা মৎস্য র্কমর্কতা মুহাম্মদ মনরিুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ  বিভাগীয় বন র্কমর্কতা মোঃ সালা উদ্দীন আহমেদ,,রাঙামাটি সরকারী কলেজের সহকারী অধ্যাপক ত্রিবিজয় চাকমা, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এডিডি  তপন কুমার পাল ও উপজেলা যুব উন্নয়ন র্কমর্কতা মোঃ নুরুল আবসার প্রমুখ। এছাড়া রাঙামাটি জেলার  ও সদর উপজেলার সরকারী বিভিন্ন বিভাগের কমর্কতারা সভায় অংশ নেন।

সভায় বক্তারা ৬ দফা দাবী দাবী জানান। সেগুলো হল কৃত্য পশোভত্তিকি জনপ্রশাসন গড়ে তোলা, সিলেকশন গ্রেডে ও টাইস্কেলে পুর্নবহাল,আন্তঃক্যাডার বৈষম্য নিরসন,সকল ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল  সার্ভিসেস-এ পদোন্নতির সমান সুযোগ,উপজলো পরিষদে ন্যস্ত  বিভাগসমূহের বাতিল ও অন্যান্য  বিলে উপজেলা নির্বাহি কর্মকর্তার স্বাক্ষর  বাতিল এবং উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে  সকল বিভাগের  সর্বোচ্চ বিভাগের  র্কমর্কতাদের সমান পদমর্যাদা দেয়া।

সভায় বক্তারা বলেন, উপনেবিশক শাসন ব্যবস্থায় দখলীয় রাস্ট্রে শাসন ও শোষন  চালিয়ে নেয়ার জন্য আমলাতান্ত্রকি ব্যবস্থা  অপরিহার্য হলেও স্বাধীন  এবং গণতান্ত্রিত শাসন ব্যবস্থায়  দেশের উন্নয়নের স্বার্থে  পেশাজীবিদেরকে মূল্যায়ন করতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন ধারা বাধাগ্রস্থ করতে একটি  বিশেষ মহল পেশাজীবিদেরকে রাস্তায় নামতে বাধ্য করছে। বক্তারা পেশাজীবিদের উপর চলমান  বিভিন্ন বৈষম্য  তীব্র  প্রতিবাদ করেন  এবং ৬ দফা দাবীর বিষয়টি  সহানুভূতির সাথে  দেখার  জন্য সরকারের প্রতি অনুরোধ জানানা।

বক্তারা পে-কমিশন বাস্তবায়ন হলে প্রায় সর্বস্তরের কর্মকর্তা ও  কর্মচারী ক্ষতিগ্রস্থ হবেন।  তাই সকলে একতাবদ্ধ হয়ে টাইস্কেল/সিলেকশন গ্রেড বহালসহ ৬ দফা দাবী আদায়ে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।  বক্তারা ৬ দফা আদায় না হওয়া  পর্ষন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুসারে কর্মসূচি  অব্যাহত  রাখার ঘোষনা দেন। পাশাপাশি র্কমসূচী চলমান রাখার জন্য  সকলের সহযোগীতা কামনা করেন বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ