• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়িতে সংবাদকর্মীদের ৩দিনের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2015   Wednesday

খাগড়াছড়িতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদকর্মীদের নিয়ে বুধবার থেকে তিন দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সহযোগিতায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের হল রুমে  প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান।  খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতের বড়–য়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ মজিদ আলী, দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, জেলা তথ্য কর্মকর্তা মিলন চাকমা, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ(পিআইবি)র রিপোর্টার জিলহাজ উদ্দিন নিপুন প্রমুখ। কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত স্থানীয় ৩৫জন সংবাদকর্মীরা অংশ গ্রহন করে । ১৩ নভেম্বর এ কর্মশালা সমাপ্ত হবে। কর্মশালায় সংবাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উপাদান, রিপোর্টিং এর ধরণসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন দেয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের বিবেক, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদকর্মীরা সঠিক ও তথ্যবহুল সংবাদ প্রচার করে প্রত্যন্ত এলাকা উন্নয়নসহ দেশ ও জাতি উন্নয়নে  ভুমিকা রাখবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ