• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2015   Monday

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের অঙ্গীকারের মধ্য দিয়ে সোমবার কাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (আইডিইবি)-এর কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালীর উদ্ধোধন করেন কাপ্তাই বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইসস্টিটিউটের অধ্যক্ষ আবদুল মালেক। র‌্যালীটি পলিটেকনিক ক্যাম্পাস হতে কাপ্তাই জেটিঘাট পর্যন্ত প্রদক্ষিন করে। র‌্যালীতে বিপুল সংখ্যক ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিকের ছাত্রছাত্রীদের অংশগ্রহন করেন।

র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন আইডিইবি’র কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার সভাপতি ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। বক্তব্য রাখেন, পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল উড বিভাগীয় প্রধান আবদুল মতিন হাওলাদার, বিএফআইডিসির ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক আহমেদ, প্রকৌশলী রোবায়েত আক্তার আহমেদ, পিডিবির সহকারী পরিচালক প্রকৌশলী  আবদুল হক আবু,  আইডিইবির প্রচার সম্পাদক শামসুল আলম নুর মুন্না, প্রকৌশলী আবদুর রশিদ, এবিএম শামসুদ্দিন, আবুল বাশার, জাহাঙ্গীর আলম, সুজিত কুমার বিশ্বাস প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ