• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

বান্দরবানে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও পৌর নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2015   Sunday

বান্দরবানে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পর্যালোচনা এবং আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে রোববার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) মোঃ জাবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাাচন অফিসার আব্দুল বাতেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল্লা নুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফারুক হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, বান্দরবানের ৭ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা,পৌর মেয়র মোঃ জাবেদ রেজা, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, জেলা পরিষদের সদস্য ক্যাসাপ্রু, জেলা আ”লীগের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরীসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও জন প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মোঃ জাবেদ আলী বলেন, স্থানীয় নির্বাচনে মেয়র প্রর্থীদের দলীয় প্রতিক নিয়ে নির্বাচন এটি আমাদের জন্য প্রথম এবং এটি একটি ভালো দিক। কিন্তু কাউন্সিলররা দলীয় প্রতিক নিয়ে নির্বাচন করবে কিনা আইন পাশ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় বিভিন্ন ভোটের সময় পাহাড়ীরা যাতে সহজভাবে প্রতীক চিনতে পারে এ অঞ্চলের সাথে ছবির মিল রেখে প্রতীক বরাদ্দ দেয়া হয় সে ব্যাপারে আলোচনা করা হবে এবং আইন পাশ না হওয়া পর্যন্ত ডিসেম্বরের মধ্যে পৌর নির্বাচন হবে কিনা বলা যাচ্ছে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ