• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটি জেলা প্রশাসকের সাথে এফপিএবি‘র নব নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2015   Monday

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি শাখার নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটি রোববার রাতে রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরিফিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জেলা প্রশাসকের বাসভবনে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন রাঙামাটি এফপিএবির নব নির্বাচিত সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি সুফিয়া কামাল, অবৈতনিক সাধারণ সম্পাদক আবুল কালাম আকাশ, কোষাধ্যক্ষ সামশুল ইসলাম, সহ-সম্পাদক মোহাম্মদ সোলায়মান, জাতীয় কাউন্সিলর চেধুরী হারুনুর রশীদ, কার্যনির্বাহী সদস্য জামশেদ আহমেদ, খোকন কুমার দে, শাখার জেলা কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন সহ কমিটির অন্যান্য কর্মকর্তারা।

এ সময় কমিটির কর্মকর্তারা জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। জেলা প্রশাসক কমিটির কর্মকর্তাদের মিষ্টিমূখ করান।

সৌজন্য সাক্ষাতকালে জেলা প্রশাসক নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন  জানিয়ে সেবার মানসিকতা নিয়ে রাঙামাটিতে এফপিএবির নতুন কমিটিকে কাজ করে যাওয়ার আহবান জানান। এ সময় কমিটির সভাপতি মুজিবুর রহমান জেলা প্রশাসককে রাঙামাটি এফপিএবির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ