• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

নরওয়েজিয়ান এ্যাম্বেসীর ডেপুটি হেড অব মিশনের সাথে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2015   Wednesday

বুধবার বাংলাদেশে নিযুক্ত রয়েল নরওয়েজিয়ান এ্যাম্বেসীর ডেপুটি হেড অব মিশন হেনরিক উইড্থ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব বৃষ কেতু চাকমার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। জেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে  অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতকালে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, ইউএনডিপি-সিএইচটিডিএফ এর কমুনিটি এমপাওয়ারমেন্ট অফিসার বিহিত বিধান খীসা, বাংলাদেশস্থ নরওয়ে দূতাবাসের পলিটিকাল এডভাইজার ফারুক হাসান এবং পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

সাক্ষাতে উভয়ে রাঙামাটি পার্বত্য জেলায় ইউএনডিপির সহযোগিতায় শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, আর্থ-সামাজিক উন্নয়ন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে মত বিনিময় করেন।

এসময় হেনরিক উইড্থ বলেন, নরওয়ে  ইউএনডিপি’র বিভিন্ন প্রকল্পে সহযোগিতা করে থাকে। এরই অংশ হিসাবে ইউএনডিপি’র কার্যক্রম দেখার জন্য তিনি রাঙামাটি সফর করছেন। বিশেষ করে তিনি পার্বত্য জেলা পরিষদগুলির কার্যক্রম বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরে বর্তমান সময় পর্যন্ত কি কি ক্ষেত্রে পরিবর্তন এবং উন্নতি সাধিত হয়েছে এ বিষয়ে জানতে চান।

পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন,রাঙামাটি জেলার উন্নয়নে সরকারের পাশাপাশি ইউএনডিপি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যে সমস্ত উদ্যোগ এবং পদক্ষেপ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি তার সরকারের সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ