• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামায় স্কুল শিক্ষিকা মাইক্যচিং মার্মার হত্যাকারী থোয়াইশৈমং-এর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2015   Tuesday

স্কুল শিক্ষিকা মাইক্যচিং মার্মাকে হত্যার প্রতিবাদে ও খুনি স্বামীর ফাঁসির দাবিতে মঙ্গলবার লামার এলাকাবাসী মানববন্ধন করেছে।

লামা উপজেলা পরিষদ চত্বরের সামনে  ঘন্টাব্যাপী শতাধিক এলাকাবাসী  মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন। মানববন্ধরন চলাকালে অন্যান্যর মধ্যে রাখেন বান্দরবান জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, লামা পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর জাহানারা বেগম, থুইনি মং মার্মা, ক্যাজ মার্মা ও উছিহ্লা মার্মা প্রমূখ। এসময় বক্তারা খুনি থোয়াইশৈ মং মার্মার দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসির দাবি জানান। 

উল্লেখ্য, ৩০ অক্টোবর পৌরসভার ৩নং ওয়ার্ড সমিল পাড়ায় রুপসীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাইক্যচিং মার্মা(২৮)কে জবাই করে হত্যা করেছে তার স্বামী থোয়াইশৈমং মার্মা(৩৪)। এসময় স্থানীয় জনসাধারণ ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ  করে। এতে ঘাতক স্বামী পুলিশের কাছে স্ত্রীকে নিজ হাতে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেয়। খুনি থোয়াইশৈমং মার্মার বিচার কাজ চলমান রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ