• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

স্বপ্ন পূরণ করতে শিক্ষিকা মাইক্যচিংকে খুন করে স্বামী নিহতের পরিবারের দাবী

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2015   Tuesday

লামায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাইক্যচিং মার্মাকে ১২ লক্ষ টাকা যৌতুকের জন্য পারিবারিক কলহের জের ধরে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের সদস্যরা দাবী করেছেন।

এদিকে, আদালতের অনুমতি নিয়ে শীঘ্রই ঘাতক থোয়াইশৈমং মার্মাকে জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক অভিজিৎ।

নিহতের ভাই সুইনুমং মার্মা জানান,যৌতুকের জন্য প্রায় সময় মাইক্যচিং মার্মাকে ফরেষ্ট্রিতে ডিপ্লোমা স্বামী থোয়াইশৈমং মার্মা নির্যাতন করত। কারিতাস সিঁড়ি প্রকল্পে কর্মরত থোয়াইশৈচিং মার্মা সরকারী চাকুরীর জন্য ১২লক্ষ টাকা যৌতুক হিসেবে স্ত্রীর কাছে দাবী করে আসছিল। এ নিয়ে  পারিবারিক কলহ প্রচন্ড রুপ নেয়। মাইক্যচিং মার্মা ১৯ সেপ্টেম্বর লামা কাল্ব থেকে ১লক্ষ ১০হাজার টাকা ঋণ নিয়ে তার স্বামীকে দিয়েছেন। তিনি আরও জানান,ঘটনার দিন গত ৩০ অক্টোবর শুক্রবার স্বামী-স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। একই ফ্লাটের পাশের ভাড়াটিয়া স্কুল শিক্ষিকার ভাইকে মোবাইল ফোনে ঝগড়ার বিষয়টি জানালে তারা তড়িৎ ফ্লাটে উপস্থিত হয়ে দেখেন দরজা বন্ধ কক্ষে ঘাতক স্বামী মোবাইল ফোনে অজ্ঞাত কারো সাথে কথা বলছে। উপস্থিত আত্মীয় স্বজন দরজা খোলার জন্য অনেক অনুনয় বিনয় করলেও সে দরজা খোলেনি। পরে পুলিশের উপস্থিতিতে দরজা খুলে। 

নিহতের চাচাত ভাই মংছিংপ্রু মার্মার জানান,সুরতাল রির্পোটের বর্ণনা অনুযায়ী মাইক্যচিং মার্মাকে হত্যার আগে বা পরে বৈদ্যুতিক সট দিয়ে জ্বালিয়ে দেয়ার চেষ্টা করা হয়। ঘাতক ঠান্ডা মাথায় মাইক্যচিংকে খুন করে মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তির সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন।

উল্লেখ্য ৩০ অক্টোবর রুপসীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাইক্যচিং মার্মাকে জবাই করে হত্যা করে। নিহতের ভাই সুইনুমং মার্মা লামা থানায় বাদী হয়ে ঘাতক স্বামী থোয়াইশৈমং মার্মাকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ