• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আরাকান আর্মির শীর্ষ নেতা ডাঃ রেনিন সুয়েসহ চার জনকে আবারও কারাগারে প্রেরন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2015   Wednesday

বুধবার রাজস্থলীতে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ নেতা ডাঃ রেনিন সুয়ে ও তার সহযোগী অংনু ইয়ান রাখাইনসহ আটক দুই কেয়ারটেকারকে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে। এতে আদালত তাদের আবারও কারাগারে প্রেরনের নির্দেশ  দিয়েছেন।

জানা গেছে, আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ নেতা ডাঃ রেনিন সুয়ে ও তার সহযোগী অংনু ইয়ান রাখাইনসহ আটক দুই কেয়ারটেকারকে বুধবার রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়।  আদালতে দুই কেয়ারটেকারের জামিন আবেদন করা হয়। এতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রোকন উদ্দিন কবিরের আদালত, দুই কেয়ারটেকারের জামিন আবেদন নাকচ করে চার আসামীর বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়ে আগামী ৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাঙামাটির রাজস্থলী উপজেলার মুসলিম পাড়ার একটি নির্মানাধীন মসজিদ থেকে  যৌথ বাহিনী অভিযান চালিয়ে পলাতক আরাকান আর্মির শীর্ষ  নেতা ডা.রেনিন সোয়ে-কে আটক করে। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন,বিদেশী অনুপ্রবেশ ও মুদ্রা আইনে তিনটি মামলা  রয়েছে। এর মধ্যে সন্ত্রাস আ নে তাকে মামলায় পাঁচ দিনের রিমান্ড নিয়েছিল পুলিশ। এর আগে গত ২৬ আগষ্ট  যৌথ বাহিনীর সদস্যরা রাজস্থলী উপজেলা নয়া পাড়ার কলেজ রোডস্থ এলাকায়  ডা. রেনিন সোয়ের বিলাস বহুল বাড়ীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২টি ঘোড়া ও অন্যান্য সরঞ্জামাদিসহ আরাকান আর্মির সহযোগী সদস্য অংওয়েন রাখাইনকে আটক করে। এর দুদিন পর গত ৩০ আগষ্ট বাড়ীর দুই  কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাকে আটক করা হয়। আটক চারজনের বিরুদ্ধে অনুপ্রবেশ, বিদেশী মূদ্রা পাচার ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে রাজস্থলী থানা পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
আর্কাইভ