• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

শুদ্ধ উচ্চারণে রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2015   Thursday

শুদ্ধ উচ্চারনের লক্ষে বুধবার রাঙামাটিতে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে জাতীয় সংগীত প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রনালয়ের নির্দেশনায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রবর্তিত শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মসূচীর বাস্তবায়ন করছে।

 শিল্পকলা একাডেমীর মিলনাতনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন শিল্পকলার সহ-সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে। সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল। স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার সিনথিয়া চাকমা। দিন ব্যাপী কর্মশালায় জেলার ২৬টি সরকারী প্রাথমিক স্কুলের ২৬জন প্রধান শিক্ষক, ২টি মাধ্যমিক স্কুলের ২জন প্রধান শিক্ষক ও মহিলা ও রাঙামাটি সরকারী কলেজের ২জন অধ্যক্ষ মোট ৩০জন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা অংশ নেন। দিনব্যাপী সঙ্গীত প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে জেলাশিল্পকলা একাডেমীর সঙ্গীত শিক্ষক মিলন ধর প্রশিক্ষণ প্রদান করেন। তবলায় ছিলেন  সুবল বিশ্বাস

রাঙামাটির পিটিআইতে প্রশিক্ষণরত শিক্ষক ও উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ