• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রোয়াংছড়িতে বন্য ভালুকের আক্রমনে আহত ৩, ভালুককে গুলি করে হত্যা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2015   Tuesday

বান্দরবানের রোয়াংছড়ির দুর্গম তারাছা ইউনিয়নের সাগ্রাথংওয়া বনে বাঁশ কাটতে গেলে ভালুকের আক্রমনে ৩ জন গুরুত্বর আহত হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে ।

 

স্থানীয় পাড়াবাসীরা জানায়, উপজেলার তারাছা ইউনিয়নে সাগ্রাথংওয়া বনে শনিবার ৩ ব্যক্তি বাঁশ কাটতে যান। এ সময় একটি বন্য ভালুক অতর্কিতে হামলা করে তাদের উপর । এতে  সুন্দরী পাড়ার মংহ্লাথোয়াই মারমা (৩৩)  ও  মংক্যহ্লা মারমা (৩৪)   আহত হয়।  আহতদের মধ্যে দুজনের  হাত ভেঙ্গে গেছে। বর্তমানে তারা  বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছে।

 

অপরদিকে, বড়শিলা পাড়া থেকে বাঁশ কাটতে গেলে  ভালুকের আক্রমনে মংপ্রুথোয়াই মারমা( ৩৬)  নামের অপর একজন গুরুত্বর আহত হয়।  খরব পেয়ে পাড়াবাসীরা ঘটনা স্থলে গেলে  ভালুকটি  তাদের উপর  আবারও আক্রমন করে।

 

এসময় ভালুকটি উদ্বারকারীদের আক্রমন করলে এবং আক্রমের হাত থেকে রক্ষা পাওয়ার কোন  উপায়  না দেখে  বড়শিলা মৌজা হেডম্যান শৈসাঅং মারমাকে খবর  দেয়।  তিনি  তার  বন্দুক নিয়ে দ্রুত ঘটনা স্থলে ছুটে যান।  এক পর্যায়ে এলাকাবাসীর অনুরোধে   ও জীবন রক্ষার্থে  হিংস্র ভালুকে  তিনি গুলি হত্যা করেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ