• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বান্দরবানে বিদেশী দম্পত্তির ট্যাবলেট পিসি চুরির অভিযোগে আটক ২

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2015   Thursday

বান্দরবানে বিদেশী পর্যটক দম্পত্তির ট্যাবলেট পিসি চুরির অভিযোগে পুলিশ দুই জনকে আটক করেছে।

 

পুলিশ জানায়, বান্দরবানে ভ্রমনে আসা পর্যটক দম্পত্তি ও স্পেনিস নাগরিক স্বামী  মিগুয়েল কাসটিলু সেনসেজ এবং স্ত্রী মারিয়া ভেগা লপেজ বুধবার বান্দরবান শহর থেকে একটি পিকআপ কার গাড়ী (রাজশাহী  মেট্রা ম-১১-০০০৩)যোগে রুমা বেড়াতে যান।

 

পরে সেখান থেকে ফেরার পথে গাড়ীর হেলপার সিংমং উ মার্মা(২০) ও  গাড়ীর চালক কেনুমং মার্মা-(২৭) গাড়ীতে রক্ষিত ব্যাগ থেকে সুকৌশলে  চুরি করে গাড়ীর মধ্যে  ট্যাবটি লুকিয়ে রাখে। পরে বিদেশি দম্পত্তিটি বান্দরবান সদর থানায় অভিযোগ করলে  পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ট্যাবলেট পিসিসহ দুই জনকে আটক করে।

 

এদিকে, এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয় হল রুমে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মিজানুর রহমান। সংবাদ সন্মেলনে এসময় উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার চম্পা রানী সাহা, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিক উল্লাহ ,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

সংবাদ সন্মেলনে পুলিশ সুপার প্রতিটি গাড়ীর (পর্যটক বহনকারী)গাড়ির কর্মচারীদের পরিচয় পত্র,ড্রাইভিং লাইসেন্স সংশ্লিষ্ট থানায় জমার দেয়ার নির্দেশ দেন। পাশাপাশি প্রশাসনের নির্ধারিত ভাড়া তালিকার বেশি কোন পর্যটকের কাছ থেকে ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

 

সংবাদ সন্মেলনে তিনি আরও বলেন,পর্যটন নগরী হিসেবে ইতোমধ্যে খ্যাতি অর্জন  করায় দেশীবিদেশী শত শত পর্যটক বান্দরবানে আগমন করে থাকেন। তাদের নিরাপত্তা বিধান করা আমাদের সকলের দায়িত্ব। পর্যটকদের আগমনের কারনে বান্দরবানের প্রতিটি ব্যবসায়িসহ সাধারন নাগরিকেরা লাভবান হচ্ছেন। 

 

তিনি বলেন, যদি কখনো কোন কারনে বান্দরবানে পর্যটক আগমনে কম হয় তাহলে তার জন্য সর্ব প্রথমেই দায়ী হবেন পর্যটক বহনকারী যানবাহনের মালিক এবং শ্রমিকেরা। পর্যটকদের সুযোগ সুবিধার জন্য প্রশাসন সকল ধরনের ব্যবস্থা গ্রহন করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ