• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটি জেলা মানবাধিকার কমিশনের বিশ্ব মানবাধিকার দিবস পালন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2015   Friday

বিশ্ব মানবাধিকার দিবস পালন   উপলক্ষে রাঙামাটি জেলা মানবাধিকার কমিশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

বুধবার শিহরের  কমিশনের রাঙামাটি জেলা শাখার ইন্দ্রপুরী সিনেমা হল কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন  রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার।

 

রাঙামাটি জেলা মানবাধিকার কমিশনের সভাপতি ডা. সুপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে উদ্ধোধনী অনুষআনে বক্তব্য রাখেন কমিশনের নির্বাহী সভাপতি বিজয় রতন দে, স্বাগত বক্তব্য দেন কমিশনের সাধারণ সম্পাদক তপন কান্তি বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন কমিশনের সাহিত্য সম্পাদক খোকন কান্তি দে।

 

অনুষ্ঠান শুরুতে  মহান বিজয়ের মাস উপলক্ষে বীর শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন কমিশনের সদর উপজেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট কল্যাণ মিত্র চৌধুরী ও সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া ঝুন্টু, কমিশনের জেলা কমিটির দপ্তর সম্পাদক মোঃ আবু সুফিয়ান, কমিশনের জেলা কমিটির নির্বাহী সদস্য কাউন্সিলর কালায়ন চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, বিটু বড়ুয়া, শম্ভু বড়ুয়া, ডেবিড চাকমা, ডা. পঞ্চু দাশ গুপ্ত প্রমুখ।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঊষাতন তালুকদার এমপি বলেন, মানবাধিকার কমিশন বিশ্বব্যাপী মানবতা রক্ষা ও প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ সংগঠন। বিশ্বব্যাপী ভূলুণ্ঠিত মানবতাকে জাগিয়ে তুলতে মানবাধিকার কমিশন একটি নিবেদিত সংগঠন।

 

বাংলাদেশ এবং বহির্বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠানে প্রায় ৮শ শাখার মাধ্যমে সিভিল সোসাইটির প্রায় ১লক্ষ সদস্য এ প্রতিষ্ঠানের সাথে নিয়োজিত থেকে মানবাধিকার উন্নয়ন, রক্ষা ও প্রতিষ্ঠায় নিবেদিত রয়েছেন। তাদের সাথে একাত্ম ঘোষণা করে রাঙামাটি জেলা কমিটির মানবতাবাদী কর্মীদেরও একই চেতনায় এবং গতিতে এগিয়ে এসে কাজ করার আহ্বান জানান তিনি।

 

এসময় তিনি সংগঠনকে আরো গতিশীল করার প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ