• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

পরলোকে সমাজকর্মী সুরেন্দ্র লাল চাকমা: বিভিন্ন মহলের শোক

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2015   Friday

রাঙামাটি জেলার লংগদু উপজেলার প্রবীন সমাজকর্মী ও রাঙােপানি ছড়ার কার্বারী সুরেন্দ্র লাল চাকমা (৮২) বৃহস্পতিবার রাত ১১টায় খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি তিন সন্তান, চার কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

জীবদ্দশায় তিনি লংগদু, বাঘাইছড়ি ও দীঘিনালার উপজেলার সামাজিক এবং ধর্মীয় কাজে কর্মে সক্রিয় অবদান রেখেছেন। তিনি পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট লেখক ও সাহিত্যিক কে.ভি. দেবাশীষ চাকমা’র বাবা।

 

তাঁর মৃত্যুতে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, দেশ বরেণ্যে সাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া, রাঙামাটির সৃজনশীল প্রতিষ্ঠান ‘জুম ঈমথেটিক কাউন্সিল (জাক)’-এর অন্যতম প্রতিষ্ঠাতা কবি মৃত্তিকা চাকমা,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সাধারন সম্পাদক কানন আচার্য্য, জাক’র সভাপতি এ্যাডভোকেট মিহির বরণ চাকমা, সাধারন সম্পাদক তরুণ চাকমা, জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক কবি মথুরা বিকাশ ত্রিপুরা, দীঘিনালা চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠি’র প্রতিষ্ঠাতা আনন্দ কুমার চাঙমা, সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী এবং হিলবিডিটোয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ