• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

চন্দ্রঘোনায় নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ক কর্মশালা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2015   Friday

পার্বত্য এলাকার জনগণের মাঝে নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার এবং স্যানিটেশন ব্যবস্থার উপর সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাপ্তাইয়ে শুক্রবার থেকে দুদিনব্যাপী নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

 

কমিউনিটি হেলথ প্রোগ্রামের আওতায় হাসপাতালের সিএসপি ট্রেনিং সেন্টারে কর্মশালার আয়োজনে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে কর্মশালায়  প্রধান অতিথি ছিলেন এনজিও সংস্থা গ্রীন হীলের প্রকল্প পরিচালক  যতন  দেওয়ান।  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: মং স্টিফেন চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গ্রীন হীলের প্রধান প্রশিক্ষক বিটু দত্ত।

 

বক্তব্য রাখেন খ্রীস্টিয়ান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, তরুন খিয়াং, সিমন খিয়াং, সি.এ সরকার, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মো: কবির হোসেন, কাজী মোশাররশ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জন অশোক বাড়ৈ।

 

দুর্গম পাহাড়ী পল্লী থেকে প্রায় ৪০জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা বলেন, দুর্গম পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। এলাকাবাসী অসচেতনতার কারনে নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার না করে ছড়া, ডোবা ও ঝর্ণা থেকে পানি ব্যবহার করছে।

 

পাশাপাশি খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করায় এ অঞ্চলের জনগণের মাঝে নানাবিধ রোগ-জীবানু ছড়িয়ে পড়ছে। এসব বিষয়ে জনগণকে সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ