• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে ফিস্টুনা বিষয়ক অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2015   Wednesday

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকের দায়িত্ব পালনের উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহের জন্য সরকারের সহযোগীতা  কামনা করেছেন রাঙামাটি জেলা ও ১০ উপজেলার জনপ্রতিনিধি ও  কর্মরত চিকিৎসকরা।

 

বুধবার সকালে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে নারীদের প্রসবজনিত ফিস্টুনা রোগ বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ মত দেন চিকিৎসকরা।

 

সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, বিলম্বিত ও বাধাগ্রস্থ প্রসবের সময় বাচ্চার মাথা যদি ৩-১২ ঘন্টারবেশী সময় যোনি পথে আটকে থাকে তাহলে এর আশেপাশে মাংসপেশী যেমন মুত্রথলি, পায়ুপথে রক্ত চলাচল বন্ধ হয়। এতে মাংসপেশীতে পচন ধরে।  শিশু ভুমিষ্ট হওয়ার পর সেখানে ছিদ্র হয়ে ফিস্টুনা সৃষ্টি হয়।

 

অল্প বয়ে বিয়ে হলে, অদক্ষ দাই দ্বারা প্রসব করানো, সঠিক ও সুষ্ঠ পরিকল্পনার অভাব, জরুরী সেবা নিশ্চিত না করার কারণে নারীদের ফিস্টুনা হয়ে থাকে। ফিস্টুনা চিকিৎসায় ভাল হলেও অজ্ঞতার কারণে অনেক নারীর জীবন বিপন্ন হয়। নারীর স্বামী ও তার পরিবারের লোকদের সচেতনতায় নারীরা এই রোগ থেকে মুক্তি পেতে পারে।

 

পরিকল্পনা সভায় প্রধান অতিথি  ছিলেন সংরক্ষিত মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা,  ভারপ্রাপ্ত সিভিল সার্জন বিনোদ শেখর চাকমা, উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা শাওন নেওয়াজ, ডা. হেলেন চাকমা, ডা.বেবী ত্রিপুরা, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক নুয়েন খীসাসহ ৯ উপজেলার, পরিবার কল্যান কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ