• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে প্রসবজনিত ফিষ্টুলা রোগ বিষয়ক অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2015   Saturday

শনিবার রাঙামাটিতে  প্রসবজনিত ফিষ্টুলা বিষয়ক এক অবহিতকরন সভার আয়োজন করা হয়।

 

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের সন্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় ইউএনএফপিএ এবং বাংলাদেশ ইউমেন্স হেলথ কোয়ালিমন- বিডাব্লিউএইচসি-এর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. বিনোধ শেখর চাকমা।

 

বক্তব্য রাখেন মা ও শিশু কল্যান কেন্দ্রের ডাঃ বেবী ত্রিপুরা, সিভিল সার্জন কার্যালয়ের ডা. হেলেন চাকমা, বিডাব্লিউএইচসির প্রতিনিধি আনিসুর রহমান,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।

 

সভায় বলা হয়, সচেতনতার অভাবে ফিষ্টুলা রোগে আক্রান্ত মহিলারা নিরবে অর্ন্তঘাতি এ রোগের কারণে পারিবারিক ও সামাজিক বঞ্চনার শিকার হচ্ছে। দেশে এ রোগের উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকলেও তথ্য না জানার কানে অনেকে চিকিৎসার অভাবে কষ্টকর জীবন যাপন করছে।  এ রোগ প্রতিরেধে সচেষ্ট হলে এ রোগে আক্রান্ত হওয়ার আশংকা  কমিয়ে আনা সম্ভব।

 

বাল্য বিবাহ বন্ধ, বিলম্বিত প্রসব এর সুযোগ না দেয়্, অধিক সন্তান জন্ম না নেয়া, এবং সামাজিক কুসংস্কার দূর করা গেলে  এ রোগ প্রতিরোধ করা সম্ভব ।

 

সভায় আরও বলাা হয়, যেহেতু দেশের দরিদ্র শ্রেণীর মানুষ এ সমস্যায় বেশি ভোগেন সেজন্য সরকার জাতিসংঘ ও বিদেশি সহায়তায় এর চিকিৎসা ও ব্যয় বহন করে যাচ্ছে। ফিষ্টুলা আক্রান্ত রোগীদের জন্য দেশের ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে ও কিছু বেসরকারী হাসপাতালে বিনামূল্যে অপারেশনসহ সু-চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

 

রাঙামাটিতে প্রথমবারের মতো ফিষ্টুলা রোগের চিকিৎসা বিষয়ে কার্যক্রম শুরু হচ্ছে বলে উল্লেখ করে পুরো জেলায় এ রোগের চিকিৎসার জন্য কর্মপরিকল্পনা নেয়া হচ্ছে বলে সভায় জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ