• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটি পৌর নির্বাচন
আওয়ামীলীগের আরেক বিদ্রোহী মেয়র প্রার্থী অমর কুমার দে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2015   Friday

রাঙামাটি পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের আরেক বিদ্রোহী প্রার্থী অমর কুমার দে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিয়েছেন। এসময় তিনি আওয়ামীলীগের দলীয় প্রার্থী আকবর হোসেন চৌধুরীর নৌকার পক্ষে কাজ করারও ঘোষনা দেন।

 

শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে আওয়ামীলীগের আরেক বিদ্রোহী প্রার্থী অমর কুমার দে নির্বাচন থেকে সরে দাড়ানোর এ ঘোষনা দেন।

 

সংবাদ সন্মেলনে অন্যান্যর উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের জেলা সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান, সহ সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক মোঃ মুসা মাতব্বর, নির্বাচন থেকে সরে দাড়ানো আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী হাবিবুর রহমান প্রমুখ।


উল্লেখ্য, গেল মঙ্গলবার এক সংবাদ সন্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী হাবিবুর রহমান নির্বাচন থেকে সরে দাড়ানো ঘোষনা দেন। সংবাদ সন্মেলন শেষে মিষ্টিমুখ করনো হয়।

 

সংবাদ সন্মেলনে অমর কুমার দে দলের প্রতি আনুগত্য প্রকাশ করে নিঃশর্তভাবে তার নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন এবং আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরীর সঙ্গে আলীঙ্গন করে নির্বাচনে তিনি তার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

 

দীপংকর তালুকদার অমর কুমার দে দলের প্রতি আনুগত্য প্রকাশ করে নিঃশর্তভাবে নির্বাচন থেকে সরে আসার ঘোষনা দেয়ায় তাকে অভিনন্দন ও দলে স্বাগত জানান। তিনি বলেন, আজ দলীয় আনুগত্যের যে দৃষ্ঠান্ত সৃষ্টি হলো তা দলের প্রত্যেক নেতা কর্মীকে এরা অনুপ্রাণীত করবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ