• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন
স্থানীয় উদ্যোগে কাউন্সিলর প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখী অনুষ্ঠান

বিশেষ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2015   Friday

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের চার দিন পূর্বে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

শুক্রবার বিকাল ৩টায় ১ নম্বর ওয়ার্ডের খবংপড়িয়া এলাকার ইয়ং স্টার ক্লাব মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে এলাকার কিছু উদ্যোগী তরুণ।

 

এলাকার বিশিষ্ট মুরুব্বী ও সহযোগী অধ্যাপক মধুমঙ্গল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রার্থীরা নিজের প্রার্থীতার স্বপক্ষে বক্তব্য তুলে ধরেন এবং উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইয়ং স্টার ক্লাবের সভাপতি ধীমান খীসা।

 

অনুষ্ঠানের কাউন্সিলর প্রার্থীগণ নির্বাচনে জয়ী হলে এলাকাবাসীর আশা আকাঙ্খার প্রতি সন্মান রেখে কাজ করা, এলাকার শান্তি শৃংখলা ও উন্নয়নে কাজ অঙ্গীকার করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী অন্তরা খীসা (পাঞ্জাবি), অতীশ চাকমা  (টেবিল ল্যাম্প), সুশোভন চাকমা (বোতল) ও শোভন দেওয়ান (উট পাখী)।

 

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ অর্ধেন্দু শেখর চাকমা, পুরুষোত্তম চাকমা ও ১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিলন দেওয়ানসহ তিন শতাধিক এলাকারবাসী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ