• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে আওয়ামীলীগের ভোট কেন্দ্র দখলের অভিযোগ বিএনপির মেয়র প্রার্থীর

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2015   Sunday

রাঙামাটি পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো অভিযোগ করেছেন,নৌকা প্রতীকের আওয়ামীলীগের নেতা-কমীরা দলীয় প্রার্থীকে বিজয়ী করতে জাল ব্যালেট ছাপিয়ে, সীল বানিয়ে এবং মহিলাদের ভোট কেন্দ্রগুলো দখল করার পরিকল্পনা নিয়েছে। এ লক্ষে তারা লংগদু ও বাঘাইছড়িসহ বিভিন্ন স্থান থেকে লোক এনে জড়ো করছে।

 

তিনি আরও অভিযোগ করেন,আওয়ামীলীগের প্রার্থীর লোকজনেরা প্রতিনিয়ত তার পোষ্টার ছিড়ে ফেলে দিচ্ছে,নেতাকর্মীদের হুমকি দিচ্ছে এবং মিথ্যা ও হয়রানিমুলক মামলায় জড়িয়ে এলাকা ছাড়া করেছে।


রোববার রাঙামাটি জেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত ময়র প্রার্থী এ অভিযোগ করেন।


সংবাদ সন্মেলনে বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান,কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি কর্নেল(অবঃ) মনিষ দেওয়ান, জেলা বিএনপি সভাপতি মোঃ শাহ আলম,সাধারণ সম্পাদক দীপেন তালুকদার, সদও উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, জেলা যুব দলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মোঃ সায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিএনপির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো দাবী করেন, নৌকা প্রতীকের আওয়ামলীগের নেতাকর্মীরা রাঙামাটি পৌরসভার রিজার্ভ বাজার কেন্দ্রিক ইসলামপুর, পুরান পাড়া, নিউ রাঙামাটি স্কুল, শহীদ আব্দুল আলী একাডেমী, শিশু একাডেমী, সিনিয়র মাদ্রাসা, শাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল করার অগ্রিম ঘোষনা প্রদান করা হচ্ছে। এ লক্ষে বিভিন্ন উপজেলা থেকে অপরিচিত লোকজন সংগ্রহ করা হচ্ছে।

 

তিনি অভিযোগ করে আরও বলেন,আওয়ামীলীগের নেতাকর্মীরা তার বিরুদ্ধে আপত্তিকর মাইকিং, পথসভা পন্ড করার জন্য উচ্চ স্বরে মাইকিং ব্যবহার করছে। এসবের অভিযোগ জেলা রির্টার্নি কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন জানালেও আজ পষন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ