• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

আগামী ৩০ ডিসেম্বর রাঙামাটি পৌরসভা নির্বাচন উপলক্ষে
রোববার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা:সোমবার দুপুরেই বাহিরাগতদের এলাকা ত্যাগের আদেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2015   Sunday

আগামী ৩০ ডিসেম্বর রাঙামাটি পৌরসভা নির্বাচন উপলক্ষে রোববার(২৭ ডিসেম্বর) মধ্যরাত  থেকে  বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর)  সকাল ৬টা পর্ষন্ত  নির্বাচনী এলাকায় (পৌরসভা) মোটর সাইকেল চলাচলের উপর  নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

 

এছাড়া সোমবার(২৮ ডিসেম্বর) দুপুর ১২টার মধ্যে পৌরসভা এলাকার  বাসিন্দা বা  ভোটার নন এমন  লোকজনকে  নির্বাচনী এলাকা ত্যাগ করতে  আদেশ দেয়া হয়েছে।

 

রোববার  রাঙামাটি  জেলা প্রশাসক তথা  জেলা ম্যাজিষ্ট্রেটের স্বাক্ষরিত এক আদেশের এ কথা জানানো হয়েছে।

 

আদেশে আরও উল্লেখ করা হয়, মঙ্গলবার(২৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১২ টা   থেকে  নির্বাচনের দিন  বুধবার(৩০ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত  ১২ টা পর্ষন্ত  রাঙামাটি পৌরসভা এলাকায়  বেবী ট্যাক্স/অটোরক্সিা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জীপ, পিক- আপ, কার, বাস, ট্রাক, টম্পেো যানবাহন চলাচলরে উপর  নিষেধাজ্ঞা  বলবৎ থাকবে।

 

সোমবার(২৮ ডিসেম্বর) দিবাগত  মধ্যরাত ১২ টা থেকে  শুক্রবার(১ জানুয়ারী )২০১৬ –এর  মধ্যরাত ১২ টা  পর্ষন্ত নির্বাচন  এলাকায় কোন ব্যক্তি কোন জনসভা আহবান, অনুষ্ঠান বা  তাতে যোগদান করতে এবং কোন মিছিল  বা শোভাযাত্রা  করতে বা তাতে যোগদান করতে পারবেন না। 

 

 বুধবার(৩০ ডিসেম্বর) নির্বাচনী দিনে  রাঙামাটি পৌরসভা নির্বাচনে  ভোটাররা  কোনো মোবাইল  ফোন  নিয়ে  ভোট  কেন্দ্রে গমণ করতে পারবেন না। এ বিষয়ে  সর্তকতার অবলম্বনের  জন্য  ভোটারদের বিশেষভাবে অনুরোধ করা  হয়েছে।

 

এদিকে,জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: মোস্তফা জামান জানিয়েছেন, রাঙামাটি পৌরসভার নির্বাচন মনিটরিং করতে জেলা প্রশাসন কার্যালয়ে একটি মনিটরিং সেল খোলা হয়েছে। মনিটরিং সেল-এর সাথে যোগাযোগের জন্য দুটি ফোন নাম্বার দেয়া হয়েছে। সেগুলো হল-০৩৫১-৬৩৭৫০ অথবা ০৩৫১-৬৩৭৫১।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ