• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটি পৌর নির্বাচন
বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী রবিউল আলম রবির ওপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2015   Tuesday

রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিএনপি’র বিদ্রোহী মেয়র প্রার্থী রবিউল আলম রবির(কম্পিউটার) ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে গণসংযোগ শেষে ফেয়ার পথে দুর্বৃত্তরা তার গাড়ীতে হামলা চালায় দুর্বৃত্তরা। 

 

স্বতন্ত্র মেয়র প্রার্থী রবিউল আলম রবি জানান,গেল সোমবার প্রচারনার শেষ সময়ে রাতে শহরের আসামবস্তী এলাকায় গণসংযোগ শেষে বাড়ী ফেরার পথে আসামবস্তিস্থ নারিকেল বাগান এলাকার একটি যাত্রী সামনে একদল দুর্বৃত্ত তার গাড়ীর পর ইটপাটকেল, লাঠিসোঠা নিয়ে হামলা করে। এতে তিনি বাম পায়ে ও বুকে আঘাত পান। এসময় সিএনজির গাড়ীর সামনের গ্লাস ভেঙ্গে যায়। তবে রাতের অন্ধকারে হামলাকারীদের কাউকে চিনতে পারেননি জানান তিনি। 

 

রবিউল আলম রবি আরও অভিযোগ করেন, নির্বাচনে তার জনপ্রিয়তায় ঈশ্বন্বিত হয়ে প্রতিদ্বন্ধী মেয়র প্রার্থীদের লোকজন তার পর এ হামলা চালিয়েছে। তিনি সুষ্ঠ নির্বাচনের স্বার্থে রাঙামাটি প্রতিটি ভোট কেন্দ্রে সেনা মোতায়েনের দাবী জানান।


এদিকে ঘটনার পর রবিউল আলমকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে অজ্ঞাতনামা আসামী করে কতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ জানান, সোমবার রাত ১০টার দিকে মৌখিকভাবে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাা ঘটনা ও আহত কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ