• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটি পৌর নির্বাচনে ভোট গ্রহনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2015   Tuesday

রাঙামাটি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহনের লক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কার্যালয়। ইতোমধ্যে ২৮টি ভোট কেন্দ্রে  নির্বাচনী যাবতীয় সরঞ্জাম কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তারা গ্রহন করে যে যার কেন্দ্রে অবস্থান নিয়েছেন।


মঙ্গলবার দুপুর থেকে জেলা নির্বাচন কার্যালয়ে জড়ো হন ২৮টি ভোট কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা। সেখান থেকে তারা একে একে নির্বাচনী যাবতীয় সরঞ্জাম গ্রহন করে যে যার কেন্দ্রে  অবস্থান  নিয়েছেন।


রাঙামাটি পৌরসভাা রিটার্নি কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসকক(সার্বিক) মোঃ মোস্তফা জামান, জানান, রাঙামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের লক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ২৮টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামসহ ভোটের দিনে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ আনসারসহ নির্বাচনী কর্মকর্তারা যে যার কেন্দ্রে চলে গেছেন।

 

এছাড়া নির্বাচনের দিনে ভোটাররা যাতে নিবিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগে নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্রাকিং ফোর্স হিসেবে বিজিবি,র‌্যাব ও অন্যান্য আইন-শৃংখলা বাহিনীসহ ম্যাজিষ্ট্রেটরা সার্বক্ষনিকভাবে দায়িত্ব পালন করবেন।


উল্লেখ্য, রাঙামাটি পৌর সভা নির্বাচনে এবার মোট ভোরটার রয়েছে ৫৭ হাজার ৭৯৪ জন। এর মধ্যে পুরুষ ৩২ হাজার ১০৮ জন এবং মহিলা ২৫ হাজার ৬৮৬জন। এ পৌরসভার মোট ২৮টি ভোট কেন্দ্র রয়েছে। সবকটি ভোট কেন্দ্রকে ঝুঁিকপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে।


রাঙামাটি পৌর সভা নির্বাচনে নির্বাচনে ৭ মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের বিদ্রোহী দুই মেয়র প্রার্থী হাবিবুর রহমান ও অমর কুমার দে ইতোমধ্যে নির্বাচন থেকে সরে দাড়াঁনোর কারনে ৫জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৭ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

 

মেয়র প্রার্থীরা হলেন আওয়ামীলীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী(নৌকা), বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ভূট্টো(ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী ডাঃ শিব প্রসাদ মিশ্র(লাঙ্গল),পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডাঃ গঙ্গামানিক চাকমা(নারিকেল গাছ) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী রবিউল আলম রবি(কম্পিউটার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ