• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আলীদকমে গুলিবিদ্ধ দু’ব্যক্তির লাশসহ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2015   Thursday

বান্দরবানের আলীকদম ও থানচি সড়কের পাশে গুলিবিদ্ধ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

 

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পিস্তলের একটি গুলি ও কার্তুজ বন্দুকের চারটি গুলি উদ্ধার করা হয়েছে। স্থানীয় সন্ত্রাসীদের ভিতরে কোন্দলে এ হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


স্থানীয়রা জানায়, স্থানীয়রা ভোরে মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে আলীকদম সেনানিবাসে ফোন করলে সকালে আলীকদম সেনানিবাস থেকে একটি সেনা বাহিনীর একটি টহলদল ও পুলিশের একটি উদ্ধার দল ঘটনা স্থলে যায়।

 

এ সময় মৃত দুই ব্যক্তির দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি রিভলবার, দুটি ছুরি ও ঘটনা স্থল থেকে ৭.৬২ বোরের চারটি খালি গুলির খোশা ও বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন হলেন পার্শ্ববর্তী থানচি উপজেলার অবয় কারবারী পাড়ার লক্ষয় ¤্রাে এর ছেলে সিংলক ম্রো (৩০)। তবে অপর নিহতের নাম ও ঠিকানা জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


অপর একটি সূত্র জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মিনিটে আলীকদম-থানচি সড়কের দোছড়ি এলাকার ১৩ মাইল পয়েন্ট থেকে উপজেলার পানবাজার এলাকার মৃত লালাশাহ ফকির এর ছেলে বোরহান উদ্দিন(৩০) কে অপহরণ করে সদ্য আত্মসমর্পনকৃত মুরুং সন্ত্রাসী গুপ ম্রো ন্যাশনাল ডিফেন্স পার্টি (এমএনডিপি)”র বিচ্ছিন্নতাবাদী কয়েকজন সন্ত্রাসী।

 

এ ঘটনাট জানতে পেরে অপহৃতকে ছিনিয়ে নেয়ার জন্য স্থানীয় অপর একর ত্রিপুরা সন্ত্রাসী গ্রুপের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষন গোলাগুলিতে দুই ব্যক্তি নিহত হয় বলে ধারনা।


এ ব্যাপারে সত্যতা স্বীকার করে আলীকদম থানার অফিসার ইনর্চাজ অপ্পেলা রাজু নাহা বলেন, দীর্ঘদিন যাবত চলে আসা উপজাতী দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে চলমান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আলীকদম জোনের লে: কর্ণেল সরোয়ার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় সন্ত্রাসীদের মধ্যে কোন্দলের কারণে এই হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ