• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে পাড়া প্রধান গুরুতর আহত

বিশেষ প্রতিবেদক,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2015   Saturday

শনিবার রাতে বান্দরবান কুহালং ইউনিয়নের মিঞ্জিরি পাড়ার পাড়া প্রধান সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাকে আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তির পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

 

স্থানীয় সূত্র জানায়,শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজপূণ্যাহ মেলা দেখে বাড়ি ফিরছিলেন মিঞ্জিরি পাড়ার কারবারী (পাড়া প্রধান) থোয়াইহ্লামং মার্মা (৬৫)। বাড়ি ফেরার পথে কুহালং ইউনিয়নের মিঞ্জিরি পাড়া এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে। এসময় সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। কারা তাকে গুলি করেছে ও কি কারণে এই ঘটনা ঘটানো হয়েছে তা জানা যায়নি। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।


জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: ওমর ফারুক জানান, থোয়াইহ্লামং মার্মার বুকে গুলি লেগেছে। আশঙ্কাজনক মনে হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিক উল্লাহ জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এখনো বিস্তারিত কিছু জানেন না।
--হিলাবডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ