• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়িতে দেড় শতাধিক দরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2016   Saturday

শনিবার খাগড়াছড়িতে দেড় শতাধিক দরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

 

জেলা ঠিকাদার কল্যাণ সমিতির হলরুমে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌরসভা মেয়র রফিকুল আলম।

 

খাগড়াছড়ি চেম্বারের পরিচালক সুদর্শন দত্ত’র সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি চেম্বারের অন্যতম পরিচালক এস. এম. শফি, মো: দিদারুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ চৌধুরী এবং জেলা খাদ্যশষ্য ব্যবসায়ী সমিতির সা: সম্পাদক আবুল কালাম বাবুল। অনুষ্ঠান শেষে অতিথিরা দেড় শতাধিক দরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো: রফিকুল আলম বলেছেন, ধনী-দরিদ্রের বৈষম্যহীন শহর গড়তে বিত্তবানদের সামাজিক দায়বদ্ধতা প্রয়োজন। কারণ একটি শহরের পিছিয়েপড়া অংশকে সমাজের এবং নাগরিক সেবার মূল স্রোতধারায় আনতে না পারলে পরিকল্পিত শহর গড়ার উদ্যোগগুলো শতভাগ কার্যকর নাও হতে পারে।


তিনি, খাগড়াছড়ির মতো পিছিয়ে পড়া জেলাবাসীর জন্য কম্বল বিতরণের সুবন্দোবস্ত করায় এফবিসিসিআই’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

চেম্বারের পরিচালক মো: দিদারুল আলম জানান, ফেডারেশন অব চেম্বার অব কমার্স এন্ড এন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও বিভিন্ন এতিমখানা, অনাথাশ্রম এবং শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ