• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2016   Sunday

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আগামী ১৪ জানুয়ারী ৪০তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে রোববার রাঙামাটিতে সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। 

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে উন্নয়ন  বোর্ডের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি  ঘোষ।

 

এসময় উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন মোঃ নুরুল আলম চৌধুরী, সদস্য পরিকল্পনা প্রীতি কান্তি ত্রিপুরা, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক মোঃ জানে আলমসহ বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, আগামী ১৪ জানুয়ারী  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন  বোর্ডের ৪০ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে রাঙামাটিতে মাউন্টেন্ড বাইক প্রতিযোগিতা, র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হবে।

 

এসব অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসিনুল হক ইনু এমপি, প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও উন্নয়ন বোর্ড-এর চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা উপস্থিত থাকবেন।

 

সংবাদ সন্মেলনে  উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড  প্রতিষ্ঠার পর থেকে অবহেলিত পার্বত্য জনগোষ্ঠীর উন্নয়নে গত ৪০ বছরে তিন পার্বত্য জেলায় ১২শ কোটি টাকার ৪হাজার ৮১৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবাস্তবায়ন এবং ২৩ হাজার ৮৩৫ একর জমিতে ফলমূল বাগান ও ১৩ হাজার ২শ একর জমিতে রাবার বাগান সৃজন করা হয়েছে। 

 

সংবাদ সন্মেলন আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন  বোর্ডের ৪০ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে প্রথমবারের মত মাউন্টেন্ড বাইক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কাপ্তাই সুইডেন পলিটেনিক্যাল ইনষ্টিটিউট থেকে আসামবস্তি হয়ে উন্নয়ন বোর্ড-এর প্রধান কার্যালয় পর্ষন্ত দীর্ঘ ১৮ কিলোমিটার দুরত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

 

প্রতিযোগিতার প্রথম পুরুস্কার ৫০ হাজার টাকা নগদ দেয়া হবে। নিজস্ব মাউন্টেন্ড বাইক থাকলে যে কেউই রেজিস্ট্রেশন করতে পারবেন।  রেজিস্ট্রেশনের সময়সীমা ধরা হয়েছে ১২ জানুয়ারী পর্ষন্ত। এ প্রতিযোগিতায় সহযোগিতা করছে বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ