• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

পাহাড়ী ভাতা ৩০ শতাংশ প্রদানের দাবীতে রাঙামাটিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2016   Tuesday

পাহাড়ী ভাতা শতকরা ৩০ শতাংশ প্রদানের দাবীতে মঙ্গলবার রাঙামাটিতে সমাবেশ ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখা।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার সভাপতি মোঃ নাদিরুজাম্মান, সাধারন সম্পাদক মোঃ মাবুদুল হক সহ-সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি ইন্দ্র দত্ত তালুকদার,বন বিভাগের সহ-সভাপতি মমিনুল ইসলাম, এফডব্লিউভিটিআই এর সহ-সভাপতি রহুল কুদ্দুস আকন্দ, নানিয়ারচর উপজেলার সভাপতি মোঃ ইউছুফ নবী,সিরাজুল হক ও আবদুল করিমসহ প্রমূখ । সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

 

সমাবেশে পূর্বের ন্যায় শতকরা ৩০ শতাংশ এবং কমপক্ষে সমহারে ৫০০০-১০০০০ টাকা পাহাড়ী ভাতা দাবী জানিয়ে নেতৃবৃন্দ বলেন,সরকার কর্তৃক অষ্টম জাতীয় কমিশন ঘোষনা করায় পার্বত্য এলাকায় সর্বস্তরের সরকারী কর্মচারীরা আনন্দিত ও সরকারের কাছে কৃতজ্ঞতা। 

 

তবে বেতনেরে সর্বত্র কম বেশী সকল সূচক বৃদ্ধি করলেও পার্বত্য এলাকার কর্মচারীদের পাহাড়ী ভাতা শতকরা ৩০ শতাংশ থেকে কমিয়ে শতকরা ২০ শতাংশ করা হয়েছে। এতে পার্বত্য এলাকার কর্মচারীরা অত্যন্ত আশাহত ও মর্মাহত হয়েছে ।

 

নেতৃবৃন্দ বর্তমানে প্রদেয় পাহাড়ী ভাতা জেলায় কম, উপজেলাতে বেশী প্রদান করা হয় এ রীতি সংশোধনের দাবী জানিয়ে পার্বত্য জেলা গুলোতে সকল কর্মচারীদের পূর্বের ন্যায় শতকরা ৩০ শতাংশ হারে এবং সকলকে ৫০০০-১০,০০০ টাকা পাহাড়ী ভাতা প্রদানের দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ