• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ জাদি মন্দিরে হামলা ও মূর্তি ভাংচুরের ঘটনায় প্রতিবাদ,শাস্তির দাবি

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2016   Thursday

বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে বাইশারি ইউনিনের উত্তর চাক পাড়া  বৌদ্ধ জাদি মন্দিরে হামলা ও মূর্তি ভাংচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও দোষী সদ্য ধর্মান্তরিত দুই খ্রিষ্টান যুবকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন পার্বত্য ভিক্ষু কল্যাণ সমিতি।

 

পার্বত্য ভিক্ষু কল্যাণ সমিতির সভাপতি ও উজানী পাড়া মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ  উ চাইন্দাওয়ারা মহাথেরো‘র স্বাক্ষরিত একটি প্রতিবাদ লিপিতে বলা হয়, গত ৮ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নের মধ্যম চাক পাড়ার বাসিন্দা  অংথুই চাকের পুত্র অংচাই চাক (১৫) ও একই গ্রামের বাসিন্দা খিজারী চাকের পুত্র চক্রাঅং চাক (১৬) নামে সদ্য ধর্মান্তরিত দুই খ্রিষ্টান যুবক বৌদ্ধ জাদি মন্দিরে হামলা চালিয়ে বৌদ্ধ মূর্তি ভাংচুর ও  বেদী থেকে অনেকগুলো মূর্তি এলোপাঠারিভাবে ফেলে দেয়া হয়।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দোষী  দুই খ্রিষ্টান যুবককে জামিনে মুক্তি দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনে বৌদ্ধ ধর্মীয় স্থাপনায় হামলা ও মূর্তি ভাংচুরের মত নরকীয় কাজ কেউ যেন করতে না পারে তার জন্য উষ্কানিদাতাকে চিহ্নিত করে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের  হামলাকারী যুবকদের গ্রেপ্তারের মাধ্যমে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ