• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটি শহরের কল্যাণপুরে অগ্নিকান্ডে ১৫টি বসতঘর ভস্মিভূত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2016   Wednesday

রাঙামাটি শহরের টিটিসি সড়কের কল্যাণপুরের আবাসিক এলাকায় বুধবার বিকালের দিকে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি বসতবাড়ি পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত লোকজন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৭টি বাড়ী পুড়ে গেছে বলে দাবী করা হয়েছে।


এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল প্রায় পৌণে ৫টার দিকে শহরের টিটিসি সড়কের কল্যাণপুরের আবাসিক এলাকার বাসিন্দা পরিতোষ চাকমার বসতঘরের বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আগুন মুহূর্তেই আশেপাশে বাড়িঘরে ছড়িয়ে পড়লে ১৫টি বসত বাড়ী সম্পুর্ণ পুড়ে যায়।

 

পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থল গিয়ে দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর লোকজন। এতে প্রায় দু’ঘন্টাব্যাপী চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে অল্পের জন্য ব্যাপক ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন আশেপাশের বসতঘরের লোকজন।


এদিকে রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান, শহরের টিটিসি সড়কের কল্যাণপুরের আবাসিক এলাকার একটি বসতঘরের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরনে আগুনের সূত্রপাত ঘটে। এতে আগুন ৭টি বসত বাড়ী সম্পুর্ণ পুড়ে যায়।

 

তবে এর মধ্যে বসতবাড়ীর মধ্যে ২৪টা কক্ষ ছিল। মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকা। এর মধ্যে মালামাল উদ্ধার করা হয়েছে ৩০ লক্ষ টাকা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ