• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2016   Monday

রাঙামাটি শহরের পুলিশ লাইনস্থ সুখীনীলগঞ্জ এলাকায় সোমবার অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

জানা গেছে, সোমবার বেলা ২টার দিকে শহরের সুখী নীলগঞ্জ এলাকার একটি পাহাড়ি ঘোনায় কাপ্তাই লেকে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেয়ার পর লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি।

 

এ ব্যাপারে রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল বলেন, ওই এলাকায় কাপ্তাই লেকের পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।

 

তিনি আরও বলেন, লাশটি জ্যাকেট ও প্যান্ট পড়া অবস্থায় উদ্ধার করা হয়। তার মাথার পেছন দিকে একটি বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় আঘাত করে পানিতে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে তাকে। তবে এ ব্যাপারে এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ