• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বান্দরবান রিজিয়ন কমান্ডারদ্বয়ের বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2016   Saturday

বান্দরবানের সেনাবাহিনীর ৬৯ পদাতিক ডিভিশনের বিদায়ী রিজিয়ন কমান্ডারকে বিদায় ও নবাগত রিজিয়ন কমান্ডারের যোগদান উপলক্ষে শনিবার বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বান্দরবান সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী,নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান পিএসসি ছাড়াও বান্দরবান পার্বত্য  জেলা পরিষদ  চেয়ারম্যান ক্যশৈহ্লা উপস্থিত ছিলেন।

 

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হারুন অর রশিদ, লেঃ কর্ণেল আনোয়ার, জোন কমান্ডার রাজু আহমেদ, কেএসআইয়ের পরিচালক মংনুচিং,  বোমাং সার্কেল চীফ ইঞ্জিনিয়ার উচপ্রু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, অধ্যক্ষ থান জামা লুসাই, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ,ক্যসাপ্রু,কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা,নবনির্বাচিত মেয়র ইসলাম বেবি, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারন সম্পাদক মিনারুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহমেদ চৌধুরী, বিটিভির প্রতিনিধি মনিরুল ইসলাম মনু,যুগান্তরের প্রতিনিধি এনামুল হক কাশেমী, জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার বড়ুয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া মাষ্টার ও একেএম জাহাঙ্গীর প্রমুখ।

 

অনুষ্ঠানে এসময় বিদায়ী কমান্ডার নকিব আহমেদ চৌধুরী বান্দরবানের জনপ্রতিনিধি,সুধীসমাজ,সাংবাদিকসহ উপস্থিত সকলের সাথে নবাগত কমান্ডারের পরিচয় করিয়ে দেন।

 

নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান পিএসসি বলেন, বিদায়ি কমান্ডার নকিব আহমেদ দুবছর তার কর্ম জীবনে বান্দরবানের প্রত্যান্ত অঞ্চলের শান্তির জন্য যেভাবে কাজ করেছেন তারই ধারাবাহিকতায় কাজ করে সর্বত্র উন্নয়ন,শিক্ষা,স্বাস্থ্য বিষয়ে এলাকার জনগনের সেবার মান নিশ্চিত করা হবে। তিনি  আরও বলেন বান্দরবানের সেনাবাহিনী অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সহযোগী হিসেবে জনগনের নিরাপত্তা বিধানে সবসময় সচেষ্ট থাকবে। তিনি বলেন, পাহাড়ী-বাঙ্গালী সকলেই বান্দরবানের অধিবাসী,তাদের সকলের নিরাপত্তা বিধান সেনাবাহিনীর দায়িত্ব।

 

তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন যে কোন সময় যে কোন মুহুর্তে বান্দরবান সেনা সদরের দরজা সকলের জন্য উন্মুক্ত থাকবে। যে কোন সময় কোন প্রকার সংকোচ না করে মোবাইল ফোনে জরুরী ব্যাপারে যোগাযোগ করার জন্য আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ