• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

রাঙামাটিতে দুদিনব্যাপী স্বাস্থ্য মেলার উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2016   Tuesday

রাঙামাটিতে মঙ্গলবার থেকে দুদিন ব্যাপী নারী বান্ধব হাসপাতাল কর্মসূচি বিষয়ক স্বাস্থ্য মেলা শুরু হয়েছে। 

 

রাঙামাটি জেনারেল হাসপাতাল চত্বরে মেলায় উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

রাঙামাটি জেলার সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিষয়ক কমিটির আহ্বায়ক মো. মুছা মাতব্বর এবং ঢাকা নারী পক্ষের সদস্য শামসুন নেসা। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্ধোধন করেন।

 

দুদিন ব্যাপী মেলায় স্তন ও জরায়ু ক্যান্সার পরীক্ষা কর্ণার, জরায়ু নেমে আসা ও ফিস্টুলা বিষয়ে কাউন্সেলিং কর্ণার, জেলা পুলিশের পক্ষে ভিকটিম সাপোর্ট সেন্টার এর বিভিন্ন সেবা ও সহযোগিতার উপর কমিউনিটি সচেতনতামূলক সেশন কর্ণার, গর্ভবতীর স্বাস্থ্যসেবা বিষয়ক পরামর্শ কর্ণার, পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক পরামর্শ ও তথ্য কর্ণার, রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্ত প্রদানকারীদের তালিকা তৈরী বিষয়ক কর্ণার এবং পরামর্শ ও তথ্য কর্নার’সহ মোট ৮টি সেবামূলক স্টল দেয়া হয়েছে।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, এ অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে নারীরা। পিছিয়ে পড়া নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।


তিনি আরও বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পার্বত্যাঞ্চলের চিত্র ভিন্ন। এখানে পুরুষদের তুলনায় নারীরা বেশি কর্মঠ। কারণ পাহাড়ে জুম চাষ থেকে শুরু করে ঘরের সব কাজ একজন নারীকেই করতে হয়। তাই নারীরা স্বাস্থ্য বিষয়ে মনোযোগ দিতে পারেন না। যে কোন রোগে নারীরাই বেশি আক্রান্ত হয়। নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদেরকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্য এ নারী মেলার আয়োজন করা হয়েছে।

 

তিনি বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় পার্বত্যাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটি মেডিকেল কলেজ চালু করা হয়েছে। যাতে এ অঞ্চলের স্বাস্থ্য সেবার উন্নতি হয়। এ মেডিকেল কলেজের মাধ্যমে এ অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীরা ঘরে বসে উচ্চশিক্ষা লাভ করতে পারবে।


তিনি  এ মেলার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণা প্রত্যন্ত অঞ্চলের নারীদের মাঝে পৌঁছে দেয়ার পাশাপাশি জেলা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও এ ধরনের মেলার আয়োজন করার জন্য তিনি স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ