• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটিতে স্বাস্থ্য মেলার সমাপনী অনুষ্ঠানে
বিশেষ শাসন ব্যবস্থা কার্যকর না হওয়ায় পার্বত্যাঞ্চলের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত-সন্তু লারমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2016   Wednesday

পার্বত্য চুক্তির আইনে পার্বত্যাঞ্চলে বিশেষ শাসন ব্যবস্থার নিশ্চিত করা হলেও চুক্তির পূর্নাঙ্গভাবে বাস্তবায়িত না হওয়ায় পার্বত্যাঞ্চলের মানুষ স্বাস্থ্য, চিকিৎসাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা( সন্তু লারমা)।

 

তিনি বলেন, পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদসহ পার্বত্যাঞ্চলে বিশেষ শাসনব্যবস্থা কার্যকর না হলে  এ অঞ্চলে স্বাস্থ্য, চিকিৎসাসহ কোনো কর্মসূচি সফল বাস্তবায়ন সম্ভব হবে না।  এ অঞ্চলে বহুবিধ সমস্যা বিরাজমান থাকায় এখানকার মানুষ  সকল ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে । বিশেষ করে এখানকার শ্রেণিবিভিক্ত সমাজে নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

 

তিনি পার্বত্যাঞ্চলের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিশেষ শাসনব্যবস্থা কার্যর করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান সন্তু লারমা।  

 

বুধবার রাঙামাটিতে দুদিন ব্যাপী নারীবান্ধব হাসপাতাল কর্মসূচি বিষয়ক স্বাস্থ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।

 

রাঙামাটি জেনারেল হাসপাতাল চত্বরে জাতীয় নারী স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সংস্থা নারীপক্ষ, হিমাওয়ান্তী ও ইউনিসেফের সহায়তায় আয়োজিত স্বাস্থ্য মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, নারীপক্ষের সদস্য শামছুন নেসা, ইউনিসেফের কর্মকর্তা ডাঃ মেহেদী, হিমাওয়ান্তীর নির্বাহী পরিচালক টুকু তালুকদার ও এ্যাডভোকেট সুস্মিতা চাকমা। অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

 

দুই দিনব্যাপী মেলায় সর্বসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন রোগ ও তার চিকিৎসা সংক্রান্ত তথ্য ও  জনসচেতনতামূলক প্রচার চালানো হয়। এছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ