• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

প্রথম মো: ফিরোজ খান ও মেরুনা
দেশে প্রথমবারের মত আর্ন্তজাতিক স্কাই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বান্দরবানে

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2016   Saturday

শনিবার বান্দরবানের চিম্বুক ও রুমা সড়কের ওয়াই জংশনের রামরি পাড়া থেকে দেশে এ প্রথম আর্ন্তজাতিক স্কাই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ২৫০জন দেশী-বিদেশী মিলিয়ে  প্রতিযোগীতায় নেয়। প্রতিযোগিতায় পুরুষে প্রথম স্থান অধিকার করেছেন মো: ফিরোজ খান ও নারীদের মধ্যে মেরুনা।

 

শনিবার সকাল ৮টায় বান্দরবানের চিম্বুক ও রুমা সড়কের ওয়াই জংশনের রামরি পাড়া থেকে আর্ন্তজাতিক স্কাই ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয় তখনই কুয়াশায় ঢাকা চিম্বুক পাহাড়। চারদিকে কনকনে ঠান্ডা বাতাস বইছে। কুয়াশা চাঁদর ভেদ করে উকি দিচ্ছে সূর্য। আকাশের সঙ্গে মিশে যাওয়া চিম্বুক সড়ক। ঘড়ির কাটায় তখন বাজে সকাল আটটা ১৩ মিনিট। হুইসেল বাজতেই প্রতিযোগিদের দৌঁড় শুরু। আকাশের সঙ্গে মিশে যাওয়া চিম্বুক সড়কে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে প্রথম আর্ন্তজাতিক স্কাই ম্যারাথন প্রতিযোগিতা।

 

এভারেস্ট একাডেমি এবং এ ফর অ্যাডভেঞ্চার প্রতিষ্ঠানের উদ্যোগে “আজ হাটবো, কাল দৌঁড়াবো” স্লোগানে বান্দরবানের প্রথমবারের মত এ ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ফখরুল আহসান পিএসপি।

 

প্রতিযোগি রানার’রা ২১ দশমিক ১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠে এসে ম্যারাথন শেষ করে । প্রতিযোগীতায় পুরুষদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন বরিশালের ফিরোজ খান। নারীদের মধ্যে ঢাকার মেরুনা। এছাড়া দৌঁড়ে পুরুষদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফরিদ (ময়মনসিংহ), তৃতীয় রফিকুল ইসলাম (ঢাকা)। নারীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইলসি (নেদারল্যান্ড), তৃতীয় ইশরাত জাহান ইতি (যশোর)।

 

ম্যারাথন প্রতিযোগিতা শেষে বিকেল ৪ টায় বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট কেন্দ্রে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এরপর প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার। অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা-এর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফখরুল আহসান পিএসসি ও পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

 

এসময় অতিথিরা প্রতিযোগিতায় প্রথম বিজয়ীর হাতে ৩০ হাজার টাকার চেক ও সনদ, দ্বিতীয় বিজয়ীর হাতে ২০ হাজার টাকার চেক ও তৃতীয় বিজয়ীর হাতে ১৫ হাজার চেক তুলে দেন।  একইভাবে নারীদের মধ্যেও একই ধরণের পুরষ্কার তুলে দেন অতিথিরা। পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এভারেস্ট একাডেমির পরিচালক ও এভারেষ্টজয়ী মুসা ইব্রাহীম জানান, নীল সাগর গ্রুপের সহায়তায় অর্ন্তজাতিক স্কাই ম্যারাথন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আমরা বান্দরবানের সৌন্দর্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য এ আয়োজনটা করেছি।

 

ম্যারাথনে দেশের আটটি বিভাগ থেকে বাছাইকৃত ৮০ জন রানার, ছয়জন বিদেশিসহ স্থানীয় মিলিয়ে ২৫০ জন নারী-পুরুষ এ স্কাই ম্যারাথনে অংশ্রগ্রহণ করেছে বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ