• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে দুদিনব্যাপী ক্রিকেট ম্যাচের উদ্বোধন
একমাত্র ক্রীড়াই যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে পারে-আকবর হোসেন চৌধুরী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2016   Friday

রাঙামাটি পৌরসভার নবনির্বাচিত মেয়র আকবর হোসেন  চৌধুরী বলেছেন, একমাত্র ক্রীড়াই যুবসমাজকে  অবক্ষয় থেকে রক্ষা করতে  পারে।

 

যুব সমাজকে যুবশক্তিতে পরিনত করতে খেলাধুলার বিকল্প নেই, কারন একজন যুবক লেখাপড়ার পাশাপাশি যখন  খেলাধুলাসহ সাংস্কৃতিক বিভিন্ন ভালো কর্মকান্ডে নিজেকে ব্যস্ত রাখবে তখন খারাপ চিন্তা  থেকে সে সড়ে আসবে।

 

শুক্রবার রাঙামাটি ষ্টেডিয়ামে দুদিনব্যাপী ক্রিকেট ম্যাচের প্রথম দিনে টি টোয়েন্টি প্রদর্শনী ম্যাচের উদ্বোধনী অনূষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পৌরসভার নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী এ কথা বলেন।

 

এসময় রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারন সম্পাদক ও ক্রিকেট উপকমিটির আহবায়ক মোঃ আবু সাদাৎ মোঃ সায়েম, রাঙামাটি রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক  এম.জিসান বখতেয়ার, ক্রিটেক উপকমিটির  সদস্য  নাসের খান , বেনু দত্ত ও  মোঃ হান্নানসহ অংশগ্রহনকারী দলের খেলোয়ার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আকবর হাসেন চৌধুরী আরও বলেন, বিভিন্ন কারনে পৌরসভার ক্রিকেটলীগ শুরু না হলেও তিনি দায়িত্ব নেয়ার পরে যাতে আবারো যথাসময়ে রাঙামাটি পৌরসভার ক্রিকেট লীগ শুরু করা হয় তার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন। ভবিষ্যতে খেলাধুলার জন্য পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিন চট্টগ্রাম ফোর এইচ গ্রুপ ও রাঙামাটি জেলা টিমের সাথে টি টোয়েন্টি ক্রিকেট শুরু হয়। শনিবার দ্বিতীয় দিনে উভয় দলের সাথে ওয়ান ডে ক্রিকেট শুরু হবে বলে জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ