• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক উন্নয়ন কমিটির সমন্বয় সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2016   Monday

সোমবার রাঙামাটি পার্বত্য জেলার মাসিক জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ রেজাউল করিম, জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার সাজিয়া পারভিন, পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা’সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, কমিটির সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা।


সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ক্লাস অতিসত্বর রাঙামাটি সরকারি কলেজের চালু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জেলার ঐতিহ্যবাহী এ বিদ্যাপ্রতিষ্ঠানটি রাজনৈতিক সমস্যার কারণে দীর্ঘদিন বন্ধ থাকতে পারে না। বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রচুর সমস্যা হচ্ছে।

 

তিনি এ বিষয়ে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে সমন্বয়ের মাধ্যমে সমস্যা নিরসন করে কলেজের ক্লাস শুরু করতে কলেজ কর্তৃপক্ষকে পরামর্শ দেন। তিনি জেলার উন্নয়নের স্বার্থে পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সকল প্রতিষ্ঠান প্রধানদের নিয়মিত উপস্থিত থেকে জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আহ্বান রাখেন।


ঝুম নিয়ন্ত্রণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সভায় জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন ও প্রাতিষ্ঠানিকভাবে যাদের ২-৫ বছর এর বাগান রয়েছে তাদের আবেদনের প্রেক্ষিতে ও বনবিভাগের তদন্ত অনুযায়ী বাগানীদের পুরস্কার প্রদান করা হবে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা জানান, রাজস্থলী, লংগদু, নানিয়ারচর ও কাউখালীতে ফায়ার স্টেশন বসানোর কাজ চলছে। এছাড়া খুব শীঘ্রই সরকার হতে বাঘাইছড়িতে ফায়ার স্টেশন বসানোর অনুমোদন প্রদান করা হবে বলে তিনি সভাকে অবহিত করেন।

 

জেলা স্কাউটসের সম্পাদক জানান, ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সর মাধ্যমে ঢাকায় অনুষ্ঠিতব্য স্কাউটস ক্যাম্পের উদ্বোধন করেন। এতে রাঙামাটি থেকে ৫টি দল অংশগ্রহণ করে এবং সারা বাংলাদেশ থেকে সেরা ৭১জনের মধ্যে রাঙামাটি থেকে ৩জন স্কাউটস শাপলা কার্প পদক পাওয়ার গৌরব অর্জন করেছে। তিনি পদকপ্রাপ্তদের পরিষদ থেকে সম্মাননা প্রদানের অনুরোধ জানান।

 

জেলা শিশু সংগঠক জানান, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা গত ১লা জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং গত ২৩ জানুয়ারি ঢাকায় এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে রাঙামাটি থেকে নৃত্যে একজন পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ