• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে স্বপ্নসিঁড়ি মেধা বৃত্তি ও সনদপত্র জয় করলো দেড় শতাধিক শিক্ষার্থী

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2016   Friday

‘আঁধার ডিংগিয়ে-আলোর পথে’ এই শ্লোগানে শুক্রবার খাগড়াছড়িতে স্বপ্নসিঁড়ি মেধা বৃত্তি ও সনদপত্র বিতরন করা হয়েছে।

 

খাগড়াছড়ি পৌর মিলনায়তনে স্বপ্নসিঁড়ি আয়োজনে মেধাবৃত্তি-২০১৫খ্রি: কমিটির আহবায়ক সাগর দত্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, দীঘিনালা উপজেলা শিক্ষা অফিসার ঝর্না চাকমা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্যোতি প্রভা তালুকদার।

 

সংস্কৃতিকর্মী প্রভাত তালুকদার উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ি’র সাধারন সম্পাদক কাঞ্চন চৌধুরী, খাগড়াছড়ি যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো: আব্দুল মান্নান কবির, অভিভাবক প্রতিনিধি ব্যবসায়ী মো: আব্দুস সালাম এবং শিক্ষক নেতা স্বপন কুমার চৌধুরী।

 

এসময় বৃত্তি’র জন্য নির্বাচিত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩০টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ৩য় শ্রেনী থেকে  ৭ম শ্রেনী পর্যন্ত ২৩ জনকে এবং ১’শ ৪৯ জনকে সাধারণ বৃত্তি সহ মোট ১’শ ৬২জন ছাত্র/ছাত্রীকে বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়।

 

প্রধান অতিথি’র বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর ক্ষুধা ও দারিদ্্র মুক্ত করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের মাধ্যমে দেশকে উন্নয়নে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বর্তমান সরকার প্রত্যন্ত এলাকার ঝড়ে পড়া শিশুদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে। দেশে প্রকৃত শিক্ষায় সুশিক্ষিত বেশী হলে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ