• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে প্রাথমিক শিক্ষার সমস্যা ও সমাধান শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2016   Monday

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে সোমবার রাঙামাটিতে  প্রাথমিক শিক্ষার সমস্যা ও সমাধান শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো মোস্তফা জামান।

 

জেলা প্রাথমিক শিক্ষঅ অফিসার  আবু জাফর মোঃ সালেহ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার কৃপাময় চাকমা , জেলা শিক্ষা অফিসার গোলজার আহমেদ খান, পিটিআই সুপার ছিদ্দিকুর রহমান।

 

কর্মশালায় বক্তব্য রাখেন  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, প্রধান শিক্ষক সুবিনয় চাকমা, হাসান উদ্দিন সরকার । মূল ধারনা পত্র উপসাথাপন করেন জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম ।কর্মশালা পরিচলনা করেন সদর উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা ।

 

কর্মশালায় উপজেলার উপজেলা ও সহকারী উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার এবং রাঙামাটি সদর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।

 

কর্মশালায় জানানো হয় রাঙামাটি পার্বত্য জেলায় ২০১৫ সালের জরিপ অনুয়ায়ী শতকরা  ৯৫ ভাগ শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং এখানে ঝরে পড়ার হার শকরা ৪ দশমিক ৭৬ ভাগ । প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গত ৩ বছর রাঙ্গামাটি জেলা থেকে পাশের শতকরা হার ৯৮ ভগের বেশী।

 

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো মোস্তফা জামান রাঙামাটি পার্বত্য জেলায় মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষকদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

 

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি আর শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর তাই প্রাথমিক স্তরের শিক্ষার উপর জাতির সুন্দর  ভবিষ্যৎ নির্ভর করছে। প্রাথমিক শিক্ষার উন্নয়নে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে  । মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

 

তিনি জেলায় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের পাঠদানে অধিকতর মনোনিবেশ হওয়ার পাশাপাশি শিক্ষা উপকরনের ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন । পাশাপাশি শিশুদের অধিক বই দিয়ে তাদের উপর বোঝা সৃষ্ঠি না করারও পরামর্শ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ