• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে শহীদ আবদুল আলী একাডেমীর বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2016   Monday

সোমবার  রাঙামাটিতে শহীদ আব্দুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শহীদ আব্দুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি  পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

 

স্কুল পরিচালনা কমিটির সভাপতি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, জেলা শিক্ষা কর্মকর্তা গোলজার আহমদ খান, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমীন, শহীদ আব্দুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী ও রাণী দয়াময়ী স্কুলের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক প্রমুখ।

 

আলোচনা শেষে স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি   পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, শিক্ষা ছাড়া পৃথিবীর কোন জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষার কোন বিকল্প নেই। পার্বত্য অঞ্চল তথা রাঙামাটির শিক্ষার মান উন্নয়নে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

 

তিনি আরও বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আর আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য শিশুদের সু-শিক্ষায় গড়ে তুলতে হবে। সু-শিক্ষা দেওয়ার জন্য ভাল মানের স্কুলের প্রয়োজন। শহীদ আব্দুল আলী একাডেমী এ জেলার একটি অন্যতম এবং ঐতিহ্যবাহী স্কুল। এ স্কুল থেকে পড়া-লেখা করে অনেক কৃতি শিক্ষার্থীর জন্ম হয়েছে। যারা বর্তমানে দেশের সেবায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে।

 

তিনি  বলেন, সকলের সহযোগিতা এবং ভোটের মাধ্যমে পৌর নির্বাচনে বিজয়ী হয়েছি। নির্বাচনে আমার প্রথম লক্ষ্য ছিলো এ শহরকে পর্যটন বান্ধব এবং শিক্ষার উন্নতি সাধন করা। এবার সময় হয়েছে জনগণের দাবি মেঠানোর। আমার কাজে আপনাদের প্রত্যক্ষ সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে অঞ্চলের উন্নয়ন করা সম্ভব নয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ