• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটিতে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সেবা গ্রহীতাদের সাথে সভার আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Feb 2016   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সেবা গ্রহীতাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ সভার আয়োজন করা হয়।

 

সদর হাসপাতাল চত্বরে আয়োজিত সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ সভায় সভাপতিত্ব করেন সনাকের সভাপতি চাঁদ রায়।  অতিথি ছিলেন রাঙামাটি জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা।

 

মুক্ত আলোচনায় অংশ নেন ড. আলো রাণী আইচ, মনিরুজ্জামান মহসিন রানা, সুভাষ বড়ুয়া, নুরজাহান পারুল, অনিতা দেব বর্মন, জয়নাল আবেদিন, সাইফুল উদ্দিন ও সনাক সদস্য এ্যাডভোকেট মিহির বরন চাকমা প্রমূখ। সভা  সঞ্চালনা করেন সনাক সদস্য মোহম্মদ আলী।

 

মুক্ত আলোচনায়  উপস্থিত অংশগ্রহণকারীবৃন্দ হাসপাতাল কর্তৃপক্ষের নিকট প্রশ্নোত্তরের মাধ্যমে হাসপাতালের সেবা সম্পর্কিত সমস্যাসমূহ উপস্থাপন করেন পাশপাশি সেবার মান উন্নয়নে তাদের মতামত ব্যক্ত করেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা এ্যাম্বুলেন্সের অপর্যাপ্ততা, কেবিন সমস্যা,গাইনি ওয়ার্ডের টয়লেট সহ পরিস্কার পরিচ্ছন্নতার অভাব, রক্ত সংগ্রহের পর সংরক্ষন এবং গরীব রোগীদের চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের সহায়তা প্রদান সম্পর্কিত প্রশ্ন উত্থাপন করেন।

 

তাছাড়া মুক্ত আলোচনায় চিকিৎসক ও সেবিকাদের পক্ষ থেকে রোগীদের সাথে ভাল আচরন করার জন্য গুরুত্ব প্রদান করা হয়। আলোচনায় হাসপাতাল কর্তৃপক্ষ অবকাঠামোগত ও জনবল এবং ডাক্তার সংকট সহ বিভিন্ন সীমাবদ্ধতা উল্লেখ করেন।

 

সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা বলেন সেবাগ্রহীতা এবং সেবাদাতা উভয়ের মধ্যে সমন্বয় থাকলে সেবার মান বৃদ্ধি পায়। তিনি আরও বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টা হাসপাতালে স্বাস্থ্য সেবা এগিয়ে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ