• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

আঞ্চলিক দলের সন্ত্রাসীদের কারণে সরকারের উন্নয়নের কাজ জনগনের কাছে পৌছাতে কষ্ট হচ্ছে-দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Feb 2016   Monday

জেলা আওয়ামীলীগের সভাপতি  ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, পার্বত্যাঞ্চলের মানুষের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু পার্বত্যাঞ্চলের কিছু আঞ্চলিক রাজনৈতিক দলের সন্ত্রাসীদের কারণে সরকারের উন্নয়ন কাজ জনগনের দৌড় গোড়ায় পৌছাতে কষ্ট পেতে হচ্ছে।

 

তিনি বলেন, পার্বত্যাঞ্চলের এ সকল আঞ্চলিক দল গুলোকে বয়কট করতে হবে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আঞ্চলিক দলগুলোর বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো না যায় তাহলে পার্বত্যাঞ্চলের উন্নয়ন কখনোই সম্ভব নয়।

 

তিনি আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করে পার্বত্যঞ্চলের উন্নয়ন কাজ করতে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের প্রতি আহবান জানান।

 

সোমবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।

 

ব্যক্তিগত উদ্যোগে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার দুর্গম সাজেক ভ্যালীর রুইলুই এলাকায় শীতার্থ প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় মৌজা হেডম্যান লাংথেংগা পাংখোয়া, সাজেক আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ