• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবানে সরকারি আইনি সেবার সাফল্যঃবিকল্প বিরোধ নিষ্পত্তির শীর্ষক কর্মশালা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2016   Sunday

রোববার বান্দরবানে সরকারি আইনি সেবার সাফল্য বিকল্প বিরোধ নিষ্পত্তির শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা সভা কক্ষে জেলা লিগ্যাল এইড এর উদ্যোগে রোয়াংছড়ি উপজেলা পরিষদ প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায়  প্রধান অতিথি ছিলেন বান্দরবানে চেয়ারম্যান জেলা লিগ্যাল এইড কমিটির বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো: শফিকুর রহমান।

 

উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: ফারুক আহমেদ, আইন ও বিচার বিভাগ ও সংসদ বিষয়ক মন্ত্রাণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপ-সচিব মো: মোরশেদ ইমতিয়াজ, জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) এবং বিজ্ঞ যুগ্ন জেলা ও দায়রা জজ মো: জসিম উদ্দিন প্রমুখ।

 

এসময় স্থানীয় এলাকার জনপ্রতিনিধি চেয়াম্যান, মেম্বার, হেডম্যান, কারবারি, গণমাধ্যম কর্মী  ও আইন শৃঙ্খলা বাহিনীসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় বক্তারা বলেন,বাংলাদেশে জনগণের সকলে বিচার পাওয়ার অধিকার রাখে এবং এক লক্ষ টাকার নিচে যারা বার্ষিক আয় করে তাঁদের জন্য জাতীয় গরীব দু:খীদের মাঝে মামলার আইনগত সহায়তা প্রদান ও ব্যয় বাংলাদেশ সরকার দেয়। বিচার পাওয়ার অধিকার ধনী গরীব সবারই আছে। প্রত্যেকে সুবিধা পেতে উপজেলা ও ইউনিয়নে পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে আইনগত সহায়তা কমিটি গঠন করা হবে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি মো: শফিকুর রহমান বলেন এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রত্যেককে সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেন,মামলায় মোকদ্দমা না করে সমঝোতার, মিমাংসা মধ্যে থাকলে এলাকার শান্তির শৃঙ্খলা বজায় রাখতে হবে।

 

তিনি আরো বলেন, যদি আইনে আশ্রয় নিতে চান তাহলে গরীব আসহায় ও দরিদ্রদের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা করে থাকে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আইন ও বিচার বিভাগের অধীনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় লিগ্যাল এইড অফিস আছে। আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এর ক্ষমতাবলে মাধ্যমে সারা বাংলাদেশে আর্থিকভাবে অসচ্ছল,সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থীকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করে।

 

তিনি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংঘাত প্রতিহিংসা দিকে লক্ষ রেখে সকলকে সোচ্চার হওয়া আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ