• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

দৈনিক সাঙ্গু’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বিভিন্ন অনুষ্ঠান পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2015   Sunday
সাঙ্গুর প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথিরা।

সাঙ্গুর প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথিরা।

বৃহত্তর চট্টগ্রামের দৈনিক সাঙ্গু’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার রাঙামাটিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।

জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সাঙ্গু রাঙামাটি জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাব সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক ও দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ার উল হক, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিএইচ টি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদক মোঃ শামসুল আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা,রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ,সাধারণ সম্পাদক ও সিএইচটি টুডের সম্পাদক ফজলুর রহমান রাজন, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিলটন বড়–য়া, রাঙামাটি জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক এম,জিসান বখতেয়ার, রাঙামাটি জেলা যুবলীগ সভাপতি মোঃ আকবর হোসেন চৌধুরী, দৈনিক সাঙ্গুর কাউখালী উপজেলা প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন। দৈনিক সাঙ্গুর প্রতিষ্ঠা বার্ষিকীতে সাঙ্গু পরিবারের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও রাঙামাটি প্রেস ক্লাবের (সাবেক) সভাপতি একেএম মকছুদ আহমেদ ও রাঙামাটির প্রবীণ সাংবাদিক ও রাঙামাটি প্রেস ক্লাবের (সাবেক) সভাপতি সুনীল কান্তি দে-কে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে তরুন শিল্পী জিকো মারমার সম্প্রীতি নামক ভিডিও এ্যালবামের মোড়ক উন্মোচন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও অতিথিবৃন্দ।

অপরদিকে দৈনিক সাঙ্গুর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ৪ফেব্রুয়ারী রাঙামাটির কাউখালী উপজেলাতে আনন্দ র‌্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ বলেন,বস্তুনিষ্ঠ বলতে কোন শব্দ নেই সঠিত তথ্য সংগ্রহের মাধ্যমেই একজন সাংবাদিককে রিপোর্ট করা প্রয়োজন। দৈনিক সাঙ্গুর যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে তার ভবিষ্যৎ উজ্জল। সাঙ্গুর আরও ভালো ভালো কাজ করার সুযোগ রয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, আমরা এমন সমাজে বাস করছি যেখানে সংবাদ পক্ষে গেলে তার জন্য প্রশংসা আর বিপক্ষে গেলে তার জন্য তিরস্কার করা হয়। কে কি বললে না বললো তা না দেখে সাংবাদিক সঠিক তথ্য নিশ্চিত করে সংবাদ প্রকাশ করার জন্য তিনি সাংবাদিকদের আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন,একজন সংবাদকর্মীর সঠিক তথ্য ও লেখনির মাধ্যমে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসে, সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়। সমাজের ভালো মন্দ সবকিছু তুলে ধরার মধ্য দিয়ে সাংবাদিকরা সমাজের নিবেদিত প্রান হিসেবে কাজ করে চলেছেন।

তিনি আরও বলেন, সংবাদ পত্রকে বাঁিচয়ে রাখতে সকলকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া উচিৎ কারন মিডিয়া দেশের একটি গুরুত্বপুর্ন স্তম্ভ। খুব কম সময়ের মধ্যে দৈনিক সাঙ্গু তার কাজের মধ্য দিয়ে জনগনের আস্থার পত্রিকায় পরিনত হয়েছে।

পরিষদ চেয়ারম্যান বলেন, আমরা এমন একটি অঞ্চলে বসবাস করি যেখানে অনেক সম্প্রদায়ের বসবাস তাই এ অঞ্চলের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন শক্ত করতে সাংবাদিকদের গুরুত্বপুর্ন ভূমিকা পালন করতে হবে।

সাঙ্গুর প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে রাঙামাটির তরুন শিল্পী জিকো মারমার সম্প্রীতি নামক ভিডিও এ্যালবামের প্রশংসা করে পরিষদ বলেন, এভাবে পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি বজায় রাখতে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। তিনি দৈনিক সাঙ্গুর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ