• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বান্দরবানে কর্মকর্তাদের সাথে বাণিজ্য মন্ত্রনালয়ের সচিবের মত বিনিময়

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2016   Wednesday

বুধবার বান্দরবানে জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক-এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল্লাহ নুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো:আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো রেজাউল হক, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, বান্দরবানের বিভিন্ন ধরণের ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকসহ, সুশীল সমাজের ব্যাক্তিরা।

 

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব বলেন, বান্দরবান একটি সম্ভাবনাময় পর্যটন শিল্প  এলাকা। বান্দরবানের এই পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে বান্দরবান জেলার যেমন উন্ন্য়ন সম্ভব তেমনি দেশেরও শিল্প উন্ন্য়ন সম্ভব ।

 

তিনি আরও বলেন, এ পাহাড়ি অঞ্চলে নানা ধরনের ফল ও শাক সবজি উৎপাদন করে বেশ লাভবান হওয়া যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাই সম্ভাবনাময় এই সব খাতগুলোকে কাজে লাগিয়ে বান্দরবান তথা দেশের সার্র্বিক  উন্ন্য়নের কর্মকান্ডে সকলকে এক যোগে কাজ করার জন্য তিনি  আহবান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ